চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির দিনে কতো আয় করলো কমল হাসানের এই ছবি?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ০৬, জুন ২০২৫
বিনোদন
A A

৫ জুন বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে কমল হাসান অভিনীত ‘থাগ লাইফ’। যদিও তামিল-কন্নড় ভাষা বিতর্কের উত্তাপে কর্ণাটকে ছবিটি নিষিদ্ধ করা হয়েছে। কর্ণাটক রাজ্যে আরোপিত এই নিষেধাজ্ঞার কারণে সেখানে সিনেমাটি প্রদর্শিত হয়নি।

২০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘থাগ লাইফ’ সিনেমাটি নিয়ে বহুদিন ধরেই প্রতীক্ষায় ছিলেন দর্শক। কিংবদন্তী নির্মাতা মণি রত্নমের এই ছবি টিজার প্রকাশ করেই তুমুল আলোচনা জন্ম দিয়েছিলো। এবার প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটির বক্স অফিস কী বলছে?

মুক্তির দিনে ‘থাগ লাইফ’ নিয়ে সমালোচকদের মতামত মিশ্র। কেউ প্রশংসা করেছেন, কেউ আবার হতাশ! সাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ভারতে ছবিটি আনুমানিক ২০ কোটি রুপি আয় করেছে! যা কমল হাসানের আগের হিট ছবি ইন্ডিয়ান ২ ও বিক্রম-এর প্রথম দিনের আয়ের তুলনায় কম।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৫ জুন) তামিল সংস্করণে গড় দর্শক উপস্থিতি ছিল ৫২.০৬%। রাতের শোতে সর্বোচ্চ ৬২.০৭% দর্শক উপস্থিত ছিলেন, দুপুর ও বিকেলের শোতে যথাক্রমে ৫০.৬৬% এবং ৫০.৩৫%, আর সন্ধ্যায় নেমে আসে ৪৫.১৫%-এ। লম্বা উইকেন্ড থাকায় পরবর্তী দিনে ছবিটির পারফরম্যান্স ভালো হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে বলিউড মুভি রিভিউজ বলছে, বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৪০ কোটি রুপি (গ্রস কালেকশন)। এরমধ্যে শুধু তামিল নাড়ুতেই সিনেমাটি আয় করেছে ১৫ কোটি রুপি! আর হিন্টি বেল্টে কমল হাসানের সিনেমাটি আয় করে মাত্র ১ কোটি রুপি!

‘থাগ লাইফ’ কর্নাটকে নিষিদ্ধ হওয়ায় প্রযোজকদের প্রায় ৩৫–৪০ কোটি রুপির আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে— এমনটাই জানিয়েছে দ্য হিন্দু। ছবির প্রচারণা অনুষ্ঠানে কমল হাসান মন্তব্য করেন, “কন্নড় ভাষার জন্ম তামিল থেকে” যা ব্যাপক বিতর্কের সৃষ্টি করে। কর্নাটক ফিল্ম চেম্বার অব কমার্স এই মন্তব্যের জন্য ক্ষমা না চাইলে রাজ্যে ছবিটি নিষিদ্ধ করার হুমকি দেয়। তবে কমল হাসান ক্ষমা না চেয়ে জানান, তার মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।

Reneta

মণি রত্নম পরিচালিত এই সিনেমায় কমল হাসান ছাড়াও আরও অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান, অভিরামি, সানিয়া মালহোত্রা, আলি ফজল, জোজু জর্জ, ঐশ্বর্য লক্ষ্মী, গৌতম কার্ত্তিক ও ভাইয়াপুরী প্রমুখ। –এম ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'ঠাগ লাইফ'কমল হাসানতামিল সিনেমাথাগ লাইফবক্স অফিসমণি রত্নমমনি রত্নমসিনেমাহিন্দি
শেয়ারTweetPin

সর্বশেষ

দুর্দান্ত জয়ে তৃতীয় ম্যাচকে ‘ফাইনাল’ বানাল বাংলাদেশ

জুলাই ১৭, ২০২৬

ফাইনাল মাঠে বসে দেখবেন না আর্জেন্টিনার রাষ্ট্রপতি, কেন পরবেন সেই জ্যাকেট

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল গোল্ডেন বুটে প্রভাব রাখে?

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ— তরুণ ও নজরকাড়া ফুটবলার যারা

জুলাই ১৭, ২০২৬

মেসি— পার্থক্য গড়ে দেয়া কিংবদন্তি

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT