চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেতা রোবো শঙ্করের আকস্মিক মৃত্যু, দক্ষিণী সিনেমায় শোক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
অভিনেতা রোবো শঙ্কর ও তার বন্ধু হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় তামিল কমেডিয়ান ও অভিনেতা রোবো শঙ্কর আর নেই। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে চেন্নাইয়ের একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর!

অভিনেতার আকস্মিক মৃত্যু দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন কমল হাসান, ধানুশ, বিজয়, কার্তি ও সিমরনসহ অসংখ্য তারকা অভিনয়শিল্পী ও নির্মাতা।

কয়েক বছর আগে জন্ডিস থেকে সেরে উঠেছিলেন রোবো শঙ্কর। এরপর থেকেই নানা জল্পনা ছিল, কেউ বলছিলেন জন্ডিসের জটিলতার কারণেই মৃত্যু হয়েছে, আবার কেউ দাবি করেন শুটিং সেটে হার্ট অ্যাটাকের পর তিনি অচেতন হয়ে পড়েন।

Banglabid

তবে ইন্ডিয়া টুডে-র এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, রোবো শঙ্করের মৃত্যু হয়েছে তীব্র গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রক্তক্ষরণ ও পেটের জটিল অসুখজনিত বহু অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণে।

হাসপাতালের বিবৃতিতে বলা হয়,“মি. রোবো শঙ্করকে ১৬ সেপ্টেম্বর চেন্নাইয়ের পেরুঙ্গুড়ির জেম হাসপাতালে ভর্তি করা হয়। তিনি তখন মারাত্মক গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ব্লিড ও পেটের জটিল অসুখজনিত বহু অঙ্গ বিকল অবস্থায় ছিলেন। আমাদের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হলেও তার অবস্থা দ্রুত অবনতি ঘটে। অবশেষে ১৮ সেপ্টেম্বর রাত ৯টা ০৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।”

রোবো শঙ্কর কে ছিলেন?

Reneta

রোবো শঙ্করের আসল নাম ছিল শুধু শঙ্কর। গ্রামের মেলায় রোবো ডান্স পরিবেশনের মাধ্যমে তিনি জনপ্রিয়তা পান এবং এরপর থেকেই তার নামের আগে যুক্ত হয় ‘রোবো’। তিনি বহু জনপ্রিয় তামিল সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত মারি, মারি ২, পুলি, কোবরা ভীষণ জনপ্রিয়। তার সর্বশেষ ছবি ‘সোত্তা সোত্তা নানাইয়ুধ ‘ মুক্তি পেয়েছিল গত আগস্টে। এনডিটিভি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমল হাসানকার্তিতামিলতামিল সিনেমাধানুশবিজয়রোবো শংকররোবো শঙ্করসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬

সরকারি সেবায় দালালের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন তুলেছেন জাইমা রহমান

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT