ক্রিকেট

নিজের শারীরিক অবস্থার সবশেষ খবর জানালেন শ্রেয়াস

ভারতীয় ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, দর্শকরা দর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, দর্শকরা দর্শন করছেন, ক্রিকেট ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের টপঅর্ডার ব্যাটার শ্রেয়াস আয়ার অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে ক্যাচ নিতে গিয়ে চোটে পড়েছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে অস্ট্রেলিয়ার সিডনির একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। ভারতীয় সহ-অধিনায়কের শরীরের কিছুটা উন্নতি হওয়ায় আইসিইউ থেকে সোমবার বের করা হয় তাকে। এবার নিজের শারিরীক অবস্থার উন্নতির কথা জানিয়ে নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন আয়ার।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে শ্রেয়াস লিখেছেন, ‘সুস্থতার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। এখানে প্রতিটি দিন উন্নতির মধ্য দিয়ে যাচ্ছি। আমি আন্তরিকভাবে ধণ্য সবার সহযোগিতা ও সহমর্মিতার জন্য। এটা আমার কাছে অনেক কিছু, সবাইকে ধন্যবাদ।’

যদিও বুধবার ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) শ্রেয়াসের সর্বশেষ অবস্থার কথা জানিয়েছিল। বিসিসিআই এর মেডিকেল টিম ও বিশেষজ্ঞরা নিয়োজিত আছেন শ্রেয়াসের শারিরীক উন্নতির যজ্ঞে।

এরআগে টি-টুয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব শ্রেয়াসের শারীরিক অবস্থার খবর জানিয়েছিলেন। সূর্যকুমার বলেছিলেন, ‘আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে, শ্রেয়াসের সঙ্গে তার যোগাযোগ অব্যাহত আছে।’

২৫ অক্টোবর ম্যাচ চলাকালীন ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে দৌড়ে গিয়ে অ্যালেক্স কেয়ারির দুর্দান্ত এক ক্যাচ নেন শ্রেয়াস। বলটি হাতে নেয়ার সময়ই তার বাম দিকের পাঁজরে আঘাত লাগে। ড্রেসিংরুমে ফিরে আসলে প্রচণ্ড অস্বস্তি বোধ করায় দ্রুত হাসপাতালে নেয়া হয় তাকে। পাঁজরের আঘাতের কারণে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়।

বিষয়:অস্ট্রেলিয়া ওয়ানডে বিসিসিআই ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…