চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেব্রুয়ারিতে শুরু হবে শাকিবের ‘শের খান’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২২
বিনোদন
A A

ধুমধাড়াক্কা অ্যাকশন আর থ্রিলার গল্পে নির্মিত হবে সুপারস্টার শাকিব খান প্রযোজিত ও অভিনীত নতুন ছবি ‘শের খান’। একজন চৌকস পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় এ চিত্রতারকা।

আগেই জানা গিয়েছিল, ‘মিশন এক্সট্রিম’ খ্যাত নির্মাতা সানী সানোয়ার পরিচালনা করবেন ‘শের খান’। এতদিন মৌখিক শোনা গেলেও লিখিত চুক্তি হয়নি। তবে বৃহস্পতিবার রাতে শাকিব খান ও নির্মাতা সানীর মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে।

শাকিবের এসকে ফিল্মস ও কপ ক্রিয়েশনের যৌথ প্রযোজনায় নির্মিতব্য ‘শের খান’ মুক্তি পাবে ২০২৩ সালের যে কোনো বড় উৎসবে। এই দুই প্রযোজনা প্রতিষ্ঠান সূত্র জানায়, ফেব্রুয়ারিতে ‘শের খান’র শুটিং শুরু হবে। টানা শুটিংয়ের মাধ্যমে শেষ হবে কাজ।

চুক্তি শেষে পরিচালক সানী সানোয়ার চ্যানেল আই অনলাইনকে বলেন, পুলিশ অ্যাকশনের পাশাপাশি সাসপেন্স, থ্রিল, ড্রামা সবই থাকবে শের খানে। সেইসাথে ঢাকার বাইরে ঘটে যাওয়া অজানা ক্রাইম প্রেক্ষাপট উঠে আসবে। পুরো সিনেমাতে উন্নত কারিগরী ব্যবস্থা থাকবে।

তিনি বলেন, শাকিব খানের হিউজ অডিয়ান্সের দীর্ঘদিনের চাওয়া ছিল তাকে ভিন্নভাবে স্ক্রিনে তুলে আনার। আমার এনালাইসিস হচ্ছে, তাদের সেই ক্ষুধা মেটানোর জন্য উপযুক্ত সিনেমা হতে পারে ‘শের খান’।

শাকিব খানের পাশাপাশি ‘শের খান’ ছবির অন্যান্য চরিত্রগুলোও বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে জানান সানী সানোয়ার।

Reneta

তবে শাকিব ছাড়া আপাতত অন্য শিল্পী এবং নায়িকার নাম বলতে চাইলেন না বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার সানী সানোয়ার।

“কিছুটা চমক হিসেবেই থাকুক। খুব বেশিদিন নায়িকা বা অন্যান্য শিল্পীদের নাম জানার জন্য অপেক্ষা করতে হবে না।”

‘শের খান’ প্রসঙ্গে শাকিব খান বলেন, সানী ভাই যখন গল্প শোনাচ্ছিলেন চোখের সামনে পিকচারাইজেশন করছিলাম। বিরাট বড় আয়োজনের সিনেমা এটি।

যোগ করে ঢাকাই সিনেমার এই রাজকুমার বলেন, শের খানের গল্পে মানবতা, প্রশাসন, দেশপ্রেম, ক্রাইম-সাসপেন্স সবকিছুই আছে। তাছাড়া আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে দেখেছি, অনেকসময় অ্যাকশন বেইজ সিনেমায় গল্প দুর্বল হয়ে যায়। কিন্তু শের খানের সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে গল্প। সবমিলিয়ে আশা করছি, শের খান সময় উপভোগ্য সিনেমা হতে যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসকে ফিল্মসবিনোদনলিড বিনোদনশাকিবশাকিব খানশের খানসানী সানোয়ারসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাটিং ব্যর্থতার দিনে আলো দেখালেন মেহেদী

জুন ১৭, ২০২৬

চা শ্রমিকদেরকে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে পেরে খুশি প্রধানমন্ত্রী

জুন ১৭, ২০২৬

প্রথম গোলের পর কেন কেঁদেছেন মেসি

জুন ১৭, ২০২৬

কেন আলজেরিয়ার ম্যাচে জিদান

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ বছরের শিশুকে ছয় টুকরো করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT