চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার মামলার রায়: আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২৫
আদালত
A A
BBC নিউজে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ের প্রতিবাদে বিক্ষোভ।. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণার প্রক্রিয়া শুরু হয়েছে। একইসঙ্গে বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে।

আজ (১৭ নভেম্বর) সোমবার রায় ঘোষণার প্রক্রিয়া শুরুর পর থেকে বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো এই ঘটনাকে জরুরি খবর হিসেবে প্রচার করছে এবং অনেকে সরাসরি লাইভ সম্প্রচারও শুরু করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ‘ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার আগে বাংলাদেশে নিরাপত্তা জোরদার’ শিরোনামে লাইভ সম্প্রচার করছে। কাতারভিত্তিক আল জাজিরাও ‘ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় আজ’ শিরোনামে লাইভ আপডেট দিচ্ছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ‘ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার রায়ের আগে বাংলাদেশে টান টান উত্তেজনা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রোববার ঢাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, তবে রায়কে কেন্দ্র করে রাজধানীর উত্তেজনা বেড়েছে।

ভারতের প্রায় সব প্রধান সংবাদমাধ্যমেই শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে তীব্র আগ্রহ দেখা গেছে। এনডিটিভির শীর্ষ পাঁচ সংবাদে চারটিই ছিল হাসিনা-সম্পৃক্ত, দ্য হিন্দু মিনিটে মিনিটে আপডেট দিচ্ছে, হিন্দুস্তান টাইমস, এবিপি লাইভ এবং আনন্দবাজার পত্রিকা—সবখানেই বিষয়টি শীর্ষ সংবাদ হিসেবে রয়েছে।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। তিন সদস্যের বেঞ্চের প্রধান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। অন্যান্য সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মামলার রায়শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ছুটির দিনে কেন দেখবেন এই সিনেমাগুলো?

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণ ও স্বর্ণের দাম নিয়ে নীতিমালায় কী থাকছে?

আগস্ট ৭, ২০২৬

জুমার দিনে সূরা কাহাফ পড়ার ফজিলত: কেন এই আমল এত গুরুত্বপূর্ণ?

আগস্ট ৭, ২০২৬

বিমানবন্দরে সবার জন্য একই নিরাপত্তা প্রোটোকল

আগস্ট ৭, ২০২৬

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT