চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কোনকিছুতেই প্রভাব পড়েনি, আমরাও অভিনয় করি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

সবশেষ কয়েকটি বিশ্বকাপের আগে বাংলাদেশের ক্রিকেটে নাটকীয় কিছু না কিছু ঘটেছে। ব্যতিক্রম নয় এবারও। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়া নিয়ে ভারতে ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, আইসিসিকে জানিয়েছে ক্রিকেট বোর্ড। এমন ঘটনা খেলার মধ্যে প্রভাব ফেলে, মনে করছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জানালেন, খেলোয়াড় সেটি বুঝতে দিতে চান না বলে অভিনয় করতে হয় তাদেরও।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে আসেন রাজশাহী ওয়ারিয়র্স অধিনায়ক শান্ত। সেখানে চলতি বিশ্বকাপ ইস্যু নিয়ে প্রতিক্রিয়া জানান শান্ত।

বলেছেন ‘আমাদের প্রতিটি বিশ্বকাপের ফলাফল দেখলে বুঝতে পারবেন, কোন আসরেই আমরা অনেক ভালো ক্রিকেট খেলিনি। গতবছর আমরা কিছুটা ভালো ক্রিকেট খেলেছি, কিন্তু আরও ভালো খেলার সুযোগ ছিল। কিন্তু আমরা পারিনি। দেখা যায় প্রতিটি বিশ্বকাপের আগে কিছু না কিছু ঘটে আমাদের। খেলোয়াড় হিসেবে বলতে পারি দুই-তিনটা বিশ্বকাপ খেলেছি, প্রভাব পড়ে (বাইরের ঘটনায়)।’

Banglabid

শান্ত জানালেন, এসব ঘটনা কোন প্রভাব ফেলে না, এমন অভিনয় করতে হয়। বলেছেন, ‘আমরা অভিনয় করি, না আমাদের কিছু হয় না, আমরা খুবই পেশাদার ক্রিকেটার। এটা আপনারাও বোঝেন যে আমরা অভিনয় করি। এটা মোটেও সহজ নয়। আমার কাছে মনে হয় খেলোয়াড়রা তবু চেষ্টা করে যায় ওটাকে কীভাবে দূরে রেখে পারফর্ম করা যায় দলের জন্য। কিন্তু এই জিনিসগুলো না হলে ভালো।’

‘এবারের ব্যাপারটা আবার একটু আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এটা কীভাবে হয়েছে বিস্তারিত জানি না। কিন্তু যা হচ্ছে আসলে যে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না বা পারব, কীভাবে করা যেত এই সম্পর্কে আমার ধারণা নেই। এরপরও বলব অভিনয় করে হলেও ভালো মানসিকতাটা নিয়ে বিশ্বকাপে যদি আমরা যাই, যেখানেই খেলি ওখানে চেষ্টা করা উচিত যে কীভাবে দলের হয়ে ভালো করতে পারি।’

বিসিসিআইয়ের চাপে মোস্তাফিজকে দল থেকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। প্রতিক্রিয়ায় বাংলাদেশে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বলে জানায়। আইসিসির সঙ্গে ভেন্যু পরিবর্তন নিয়ে বোর্ডের আলোচনা চলমান। দুই দফায় বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে চিঠি দিয়েছে বিসিবি। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না মেলায় বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য ধোঁয়াশায়। বাংলাদেশে আইপিএল সম্প্রচারও নিষিদ্ধ করেছে সরকার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপবিসিবিভারতলিড স্পোর্টসশান্তসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা মামলা হাইকোর্টে বিশেষ বেঞ্চে শুনানি রোববার

আগস্ট ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

আলবার্টায় উচ্চ আদালতের বিচারক নিয়োগের গণভোট অক্টোবরে

আগস্ট ১৪, ২০২৬

সেপ্টেম্বরে কলকাতায় যাচ্ছে বাংলাদেশের যে ৩ ছবি

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত সঠিক পথে না এলে পাকিস্তান সরাসরি জবাব দিবে: শেহবাজ শরিফ

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

এশীয় বিজ্ঞান একাডেমির প্রকাশনায় ৪ বাংলাদেশি নারী বিজ্ঞানী

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT