ক্রিকেট

‘টেস্ট মেজাজে’ লড়ছেন শান্ত-মুশফিক

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শান্ত ও মুশফিক ‘টেস্ট মেজাজে’ লড়ছেন, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ নিয়ে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়েছে স্বাগতিক দল।

লিটন দাসের পর সাজঘরে ফিরে গেছেন অধিনায়ক তামিম ইকবাল। টেস্ট মেজাজে ইনিংস মেরামতের কাজ করছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭০ রান। মুশফিক ৪৭ বলে ২৯ রান ও শান্ত ৪৬ বলে ২৮ রানে ব্যাট করছেন।

বাংলাদেশের দুই ওপেনারকেই আউট করেছেন স্যাম কারেন। বাঁহাতি পেসার প্রথম ওভারে ফেরান লিটনকে (০)। রানের খাতা খোলার আগেই তিনি অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিলে ক্যাচ যায় ইংলিশ অধিনায়ক জস বাটলারের গ্লাভসে।

ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে ফেরেন আরেক ওপেনার তামিম। ৬ বলে একটি চারের সাহায্যে করেন ১১ রান। টাইগার অধিনায়ক যখন আউট হন, দল তখন ১৭ রানে।

পরের ১১ ওভারে এসেছে মাত্র ৩৭ রান। ১৪ ওভারে দলীয় সংগ্রহ ছিল ২ উইকেটে ৫৪।

বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে বাংলাদেশের শেষ ওয়ানডেতে দর্শকরা সাড়া দেননি। গ্যালারির অধিকাংশ জায়গাই ফাঁকা। হাজারখানেক দর্শকও মাঠে আসেননি।

বিষয়:চট্টগ্রাম তামিম বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ মুশফিক লিটন শান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…