চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব প্রশ্নে কিছুটা অস্বস্তি, শান্ত বললেন ‘মিস করব’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের দুই খেলোয়াড় অনুশীলনে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগের সংবাদ সম্মেলনে বেশ ফুরফুরে মেজাজে কথা বলছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রশ্নের পর প্রশ্নের মধ্যে হঠাৎ জানতে চাওয়া হয়, যে ম্যাচ এবং যার জন্য বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাওয়া, সেই সাকিব আল হাসানকে মিস করবেন কিনা? শান্ত উত্তর দিলেও, প্রশ্নের পর তার মধ্যে অস্বস্তিও চোখে পড়ে।

‘অবশ্যই, আমরা সাকিব ভাইকে মিস করব। কিন্তু আসলে এই প্রশ্নটা আপনি কেন করলেন আমি জানি না। এ প্রশ্নের উত্তর আমরা সবাই জানি এবং এর উত্তর অনেক খেলোয়াড় দিয়েছেন। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব, তিনি থাকলে ভালো হতো এমন উত্তর আপনারা অনেকবার পেয়েছেন।’

‘ওনার ওই ইনিংসটা গুরুত্বপূর্ণ ছিল, বিশেষত ওই ম্যাচটার কথা যদি আপনি বলেন, তিনি অসাধারণ ব্যাটিং করেছেন। সেটা আমাদের জেতাতে ভূমিকা রেখেছে। কিন্তু আমার মনে হয় না এতবড় একটা আসরে যাওয়ার আগে এ বিষয়ে কথা বলা যৌক্তিক হবে।’

Banglabid

বৃহস্পতিবার রাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। দুবাইতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের আগে ১৭ তারিখ পাকিস্তান ‘এ’ দলের সঙ্গে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে শান্তবাহিনী।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে গড়াবে ‘হাইব্রিড’ মডেলের টুর্নামেন্ট। ৯ মার্চ শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলের লড়াইয়ে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে আছে ভারত, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে আছে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, আফগানিস্তান ও অস্ট্রেলিয়া।

Reneta

২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে টিম টাইগার্স। গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে যথাক্রমে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে খেলবে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউজিল্যান্ডপাকিস্তানবাংলাদেশভারতলিড স্পোর্টসশান্তসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে আসছে ‘মিশন ডিডিএলজে’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর জন্য উপহার কালো শাল কী বার্তা দেয়?

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দিল্লি গেলেন ভারতীয় হাইকমিশনার

আগস্ট ১০, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতে কী হলো

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT