বিনোদন

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’র বিশেষ প্রদর্শনী

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’র বিশেষ প্রদর্শনী

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হলো ব্যঙ্গাত্বক চলচ্চিত্র ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’। বুধবার (১৮ নভেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সপ্তম তলার আইকিউএসি হলে চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. এ. এন. এম. মেশকাত উদ্দিন; বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক ড.  এম. জিল্লুর রহমান; ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রার অধ্যাপক ড. আহমেদ শরীফ তালুকদার; চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার ও প্রযোজক এবং চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি; ইমপ্রেস টেলিফিল্মের প্রতিনিধি ও চলচ্চিত্র নির্মাতা মো. আশরাফ শিশির; বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম কচি।

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’র বিশেষ প্রদর্শনীএছাড়া উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির পরিচালক, লেখক ও প্রযোজক মনিরুল হক আকাশ এবং নির্বাহী প্রযোজক ও পরিবেশক মো. হাফিজউদ্দিন মুন্না।

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’র বিশেষ প্রদর্শনীচলচ্চিত্রটির অফিসিয়াল স্পনসর ও পাওয়ার্ড বাই স্পনসর আই ক্রিয়েশন এবং বিদেশে উচ্চশিক্ষাসংক্রান্ত সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান বিএইচই ইউনির প্রতিনিধিরাও বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন।

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’র বিশেষ প্রদর্শনীপ্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা চলচ্চিত্রটি উপভোগ করেন। বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক জীবন, হল সংস্কৃতি, ছাত্ররাজনীতি এবং এসবের নানা বাস্তবতা ও সংকটকে ব্যঙ্গাত্মক আঙ্গিকে তুলে ধরা হয়েছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’ চলচ্চিত্রে।

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’র বিশেষ প্রদর্শনীচলচ্চিত্রটি ১২ জুন ২০২৬ মুক্তি পায়। পরবর্তী সময়ে এটি ফিপরেস্কি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ২০১৬ অর্জন করে। সিনেপ্লেক্সে প্রেক্ষাগৃহে মুক্তির পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রটির প্রদর্শনীটির আয়োজন করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এর বিশেষ প্রদর্শনী।

প্রেক্ষাগৃহে মুক্তির পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখানো হচ্ছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’, সিনেমাটির টিভি স্বত্ব চ্যানেল আইয়ের।

বিষয়:দ্য ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় বিশেষ প্রদর্শনী মনিরুল হক আকাশ রেদওয়ান রনি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…