ক্রিকেট

সাকিবের ফিতা কামড়ে ব্যাটিং, কারণ জানালেন সালাহউদ্দিন-দেবাশীষ

বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে খেলা চলমান, দর্শকরা দর্শকাসনে বসে উপভোগ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কিছুদিন ধরে সাকিব আল হাসানকে ব্যাটিংয়ের সময় কালো ব্যান্ড কামড়ে রেখে ব্যাটিং করতে দেখা যাচ্ছে। চেন্নাইতেও একইভাবে ব্যাটিং করতে দেখা গেছে টাইগার অলরাউন্ডারকে। বিষয়টি নিয়ে কথা বলেছেন সাকিবের মেন্টর-কোচ সালাহউদ্দিন এবং বিসিবির প্রধান চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী।

গতবছর চোখের সমস্যা ধরা পড়ার পর মাথার অবস্থান ঠিক রাখা নিয়ে সমস্যা তৈরি হয় সাকিবের। সালাহউদ্দিন ও দেবাশীষের মতে, বল খেলার সময় তার মাথা যাতে নড়ে না যায় সেজন্য সাকিব নিজেই এই প্রক্রিয়াটি বেছে নিয়েছিলেন।

দেবাশীষ ক্রিকইনফোকে বলেছেন, ‘সে নিজেই এটি বের করেছে, এটা তার পরিকল্পনা। আমরা এটা ঠিক করে দেইনি। ব্যাটিংয়ের সময় তার মাথা ঠিকঠাক রাখতেই এই কাজ। সে নেটেও এটার অনুশীলন করেছে। শ্যাডো ব্যাটিং করার সময়ও করেছে এটা।’

সাকিবের মেন্টর সালাহউদ্দিন বলেছেন, ‘আমাদের সবার একটি আধিপত্য বিস্তারী চোখ আছে। সেটা যদি বল দেখতে সমস্যা করা শুরু করে, তাহলে সেটা আসলেই সমস্যার বিয়ষ।’

‘আমার মনে হয়েছে এটা তার জন্য ভালো। আমি তাকে এগুলো করতে বলিনি। এই ধারণা নিয়ে সে আমার কাছে এসেছিল। গতরাতে ফোনে আমাকে এই সম্পর্কে বলেছিল। ফিতাটি সে ঘাড়ের চারপাশে বেঁধে নিয়ে এবং কামড়ে ধরে রেখেছিল।’

চেন্নাইয়ে বাংলাদেশের পেস আক্রমণ দারুণ করলেও স্পিনে মেটেনি প্রত্যাশা। সাকিব আল হাসান ছিলেন নিষ্প্রভ। এ বাঁহাতি স্পিন-অলরাউন্ডার ব্যাটিং করার সময় স্পিনিং আঙুলে চোট পান, সোমবার জানিয়েছেন নির্বাচক হান্নান সরকার। পরের টেস্টে সাকিব খেলবেন কিনা সেটি জানতে অপেক্ষা করতে বলেছেন তিনি।

বিষয়:কানপুর দেবাশীষ বাংলাদেশ ভারত সাকিব সালাহউদ্দিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…