চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের শতাধিক হলে যাচ্ছে শাকিবের ‘গলুই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ২৪, জুন ২০২২
বিনোদন
A A

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ‘শিকারী’, ‘নবাব’ এর মতো সিনেমা কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়াতে মুক্তি পেয়েছিলো। ওই ছবিগুলো দিয়ে প্রবাসীদের কাছে বাংলা ছবির বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন হয়। সেই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রের শতাধিক সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত আলোচিত ছবি ‘গলুই’।

‘গলুই’ মুক্তির প্রায় দু’মাস হতে চললো। এখনও শ্যামলীসহ দেশের বেশকিছু সিনেমা হলে চলছে ছবিটি। তার মধ্যেই জানা গেল, ছবিটি এবার মুক্তি পেতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে।

উত্তর আমেরিকার ফিল্ম ডিস্ট্রিবিউশন কোম্পানি বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় ৮ জলুাই যুক্তরাষ্ট্রের ২৪টি রাজ্যের ৫৮টি শহরে প্রায় ১০০টিরও মতো মাল্টিপ্লেক্সে চলবে ‘গলুই’।

বিষয়টি নিয়ে ২৩ জুন বায়োস্কোপের সঙ্গে ‘গলুই’ ছবির পরিচালক এস এ হক অলিক ও প্রযোজক খোরশেদ আলম খসরুর আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। বায়োস্কোপ ফিল্মসের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন নিপু বড়ুয়া।

তিনি জানান, ‘আন্তর্জাতিক এই কোম্পানির প্রধান নির্বাহী রাজ হামিদ ও কো ফাউন্ডার তার স্ত্রী রুবানা। তারা চাইছেন নিয়মিত দেশের ভালো সিনেমাগুলো প্রবাসীদের কাছে পৌঁছে দিতে। ইতিমধ্যে বায়োস্কোপ ফিল্মস উত্তর আমেরিকায় সুনামের সঙ্গে বাংলা সিনেমা প্রবাসী বাঙালিদের কাছে পৌঁছে দিয়েছেন।

সেই ধারাবাহিকতায় এবার যাচ্ছে ‘গলুই’। সরকারি অনুদান প্রাপ্ত এ ছবিটি গত ঈদে সিনেমা হলে দর্শকদের ঢল নামে। বিশেষ করে শাকিব খানের আহ্বানে পরিবার নিয়ে দলে দলে দর্শক সিনেমা হলমুখী হয়েছিলেন। গ্রাম বাংলার কৃষ্টি কালচারে নির্মিত সিনেমাটি বছরের অন্যতম সেরা সিনেমা হিসেবে আখ্যা দেয় দর্শক।

Reneta

গলুই-তে শাকিব খান ছাড়াও অভিনয় করেন পূজা চেরী, আজিজুল হাকিম, সুচরিতা, সমু চৌধুরী প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আজিজুল হাকিমগলুইপূজা চেরীযুক্তরাষ্ট্রলিড বিনোদনশাকিব খানশিকারীসমু চৌধুরীসিনেমাসুচরিতা
শেয়ারTweetPin

সর্বশেষ

পদত্যাগপত্রে যেসব অসুস্থতার কথা উল্লেখ করলেন রাষ্ট্রপতি

জুলাই ২৪, ২০২৬

বিদেশি অর্থায়নে পরিচালিত প্রায় ৫ হাজার প্রতিষ্ঠানে বিনিয়োগ বাড়িয়েছে চীনে

জুলাই ২৪, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পকে গ্রেফতারের দাবি গণঅধিকার পরিষদ নেতার

জুলাই ২৪, ২০২৬

জনগণ ও দেশের উন্নয়নে সামাজিক কাজ জোরদার করতে চীনের নতুন নির্দেশিকা

জুলাই ২৪, ২০২৬
সাব্বির

ডিজিটাল প্রতারণায় সাব্বির আহমেদের বিরুদ্ধে একাধিক মামলা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT