চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ‘রাজকুমার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

বাংলা সিনেমার ‘রাজকুমার’-খ্যাত নায়ক শাকিব খান যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন। ব্যক্তিগত সফরে নয়, সুদূর মার্কিন মুলুকে তিনি গেছেন ‘রাজকুমার’ সিনেমার শুটিংয়ে। আসন্ন ঈদুল ফিতরে এই সিনেমাটি মুক্তি পাবে। সেই লক্ষ্যে বাকি অংশের শুটিং শেষ করতে আমেরিকা গেছেন এই সুপারস্টার।

শুক্রবার রাত দুইটায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে এমিরেটস এয়ারলাইন্স ফার্স্ট ক্লাসের ফ্লাইটে চড়ে ঢাকা ত্যাগ করেন শাকিব।

২২ ঘণ্টার এয়ার জার্নি শেষ শনিবার দিনগত রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই চিত্রতারকা।

এর আগে লন্ডন, সুইজারল্যান্ড, ইতালি, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডে বহুবার শুটিংয়ে গেলেও এই প্রথম যুক্তরাষ্ট্রে শুটিং করতে গেছেন শাকিব।

এ সময় তার সঙ্গে ছিলেন ‘রাজকুমার’ সিনেমার পরিচালক হিমেল আশরাফ। তিনি জানান, একদিনের বিশ্রাম সেরেই শুটিংয়ে নামবেন। হিমেল জানান, আমেরিকার বিভিন্ন রাজ্যে তারা দুই সপ্তাহ শুটিং করবেন। যেসব লোকেশনে শুটিং হবে, সেগুলো বাংলাদেশি সিনেমায় আগে কখনও দেখা যায়নি।

সিনেমাটিতে শাকিবের নায়িকা হলিউড অভিনেত্রী কোর্টনি কফি। ‘প্রিয়তমা’র প্রযোজক আরশাদ আদনানের প্রযোজনায় ‘রাজকুমার’ নির্মিত হচ্ছে। প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবান তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’।

Reneta

এতে শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করেছেন মঞ্চ ও টিভি পর্দার দাপুটে অভিনেতা তারিক আনাম খান। তিনি বলেন, ‘রাজকুমার’ ছবিতে অনেক বেশি এন্টারটেইনমেন্ট আছে। শাকিব খানের ভরপুর কারিশমা আছে। আমি তার বাবার চরিত্রে অভিনয় করেছি। বাবা ছেলের ইমোশন এবং সন্তানের অস্তিত্বের খোঁজ আছে। আমার মনে হচ্ছে, দর্শক ‘রাজকুমার’ দেখে যেমন ইমোশনাল হবে, তেমনিভাবে বিনোদিত হবে।

ব্লকবাস্টার ‘প্রিয়তমা’ ছবির পরিচালক হিমেল আশরাফ বলেন, রাজকুমার’র গল্প-চিত্রনাট্য আমার। আমি জানি এর মধ্যে কী কী এলিমেন্টস আছে। ‘প্রিয়তমা’র চেয়ে গল্প এবং নির্মাণে ‘সো ফার বেটার’ ছবি হবে এবং আমি বিশ্বাস করি, প্রশংসা ও ব্যবসায়িক সাফল্যে প্রিয়তমাকে ছাড়াতে পারবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমেরিকাআরশাদ আদনানতারিক আনাম খানপ্রিয়তমাযুক্তরাষ্ট্ররাজকুমারলিড বিনোদনশাকিব খানহিমেল আশরাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ালটনের বিশ্বমানের মাদারবোর্ড যুক্তরাষ্ট্রে রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী

জুন ১৮, ২০২৬

আইইবি প্রজেক্ট শোকেসিং কম্পিটিশনে সেরা প্রকল্পের পুরস্কার পেল ব্র্যাক ইউনিভার্সিটির ‘ডুবোমিনি’

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তহবিল নিয়ন্ত্রণ হারানোর আতঙ্কে তৃণমূল, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের আবেদন

জুন ১৮, ২০২৬

ফিফার কাছে যে বিভ্রাট মেটাতে আবেদন ইংল্যান্ড কোচের

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT