চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব কি সত্যিই ‘মেজর সিনহা’ হচ্ছেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২৫
বিনোদন
A A
শাকিব খান কালো সানগ্লাস ও ক্রীম রঙের পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘তাণ্ডব’-এর পর নতুন ছবির শুটিংয়ে এখনো অংশ নেননি ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবকাশ যাপন করছেন, ফিরবেন আগামী সপ্তাহে।

দেশে ফেরার পর সেপ্টেম্বর থেকে তিনি নতুন একটি ছবির শুটিং শুরু করবেন, যা নির্মাণ করবেন পরিচালক সাকিব ফাহাদ।

ইতোমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছেন, শাকিব খান এই ছবিতে একজন সাবেক সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন।

Banglabid

খবরে বলা হচ্ছে, ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হওয়া মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হয়েছিলেন। সেই ঘটনায় সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছিল। সংবাদমাধ্যমের দাবি, শাকিব খান পর্দায় হাজির হবেন মেজর সিনহার চরিত্রে!

একটি দায়িত্বশীল সূত্র চ্যানেল আই অনলাইনকে জানায়, শাকিব সরাসরি কোনো সেনাবাহিনীর কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন না, বরং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্টের ভূমিকায় দেখা যাবে তাকে, যিনি দেশের হয়ে একের পর এক লোমহর্ষক অপারেশন সফলভাবে সম্পন্ন করেন।

গল্পে থাকবে সত্য ঘটনা এবং নাটকীয়তার মিশ্রণ, যা তুলে ধরবে তার চাকরি জীবনের নানান প্রেক্ষাপট ও দেশের রাজনৈতিক পরিস্থিতি। সঙ্গে জড়িয়ে থাকা উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্য। এই ছবির মাধ্যমে গোয়েন্দা সংস্থার নাম ও অবদানও উঠে আসবে বড় পর্দায়।

Reneta

নতুন এই প্রকল্পের জন্য ইতোমধ্যেই সব ধরনের সরকারি অনুমতি নেওয়া হয়েছে। ছবিতে বলিউড ও দক্ষিণ ভারতীয় টেকনিক্যাল ক্রু যুক্ত থাকবেন।

সিনেমাটির অধিকাংশ শুটিং হবে থাইল্যান্ডে, এরপর বাংলাদেশে। শাকিব খানের বিপরীতে ছোটপর্দার এক জনপ্রিয় অভিনেত্রীকে নেওয়া হবে, যদিও এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি।

বহু নামী কোম্পানির বিজ্ঞাপন নির্মাণ করে সুনাম অর্জন করেছেন সাকিব ফাহাদ। এরপর একাধিক টিভি নাটকও নির্মাণ করেছেন। শাকিবকে নিয়ে এটি হতে যাচ্ছে তার প্রথম ছবি।

পরিচালক সাকিব ফাহাদ একাধিক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, এই ছবিটি সত্য ঘটনা অবলম্বনে হলেও কাহিনিতে কিছুটা নাটকীয়তা থাকবে। দেশপ্রেম, অ্যাকশন এবং মানবিক আবেগ সবমিলিয়ে এটি হবে শক্তিশালী গল্পের ছবি।

জানা গেছে, সেপ্টেম্বরে এর শুটিং শুরু হয়ে আগামী ডিসেম্বরে ছবিটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্যে একযোগে মুক্তি দেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোয়েন্দা সংস্থামেজরমেজর সিনহালিড বিনোদনশাকিবশাকিব খানসাকিব ফাহাদসিনহাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রাজধানীর শ্যামলীতে কয়েকটি টিনশেড ঘরে আগুন

আগস্ট ১৩, ২০২৬

লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন ৩০ আগস্ট

আগস্ট ১৩, ২০২৬

কৃষকের জন্য বাড়ছে চাষাবাদের চ্যালেঞ্জ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

মালয়েশিয়া-সৌদি ফেরত প্রবাসীদের অভিজ্ঞতায় উঠে এলো শ্রম অভিবাসনের সংকট

আগস্ট ১৩, ২০২৬

চরম দুশ্চিন্তায় লালমনিরহাটের অঞ্চলের চাষিরা

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT