চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দরদ’ শেষ করে ঢাকায় শাকিব, জানালেন নতুন প্রজেক্টের খবর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২৩
বিনোদন
A A
শাকিব খানসহ অন্যান্য শিল্পীরা ঢাকায় নতুন প্রজেক্টের জন্য আসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বহুল আলোচিত ‘দরদ’ ছবির শুটিং শেষ করে শনিবার বিকেলে ঢাকায় ফিরেছেন ঢাকাই সুপারস্টার শাকিব খান। ২০ দিনে বেনারসে ভারতীয় অংশের শুটিং শেষে ঢাকায় পা রাখলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ঘিরে ধরেন ভক্ত ও সংবাদকর্মীরা।

এসময় শাকিব খান বলেন, এই সিনেমায় অনেক নতুন কিছুর দেখা পাবেন দর্শকরা। অনেক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। নায়িকা সোনাল চৌহানের সঙ্গে পর্দার রসায়ন আমার ভক্তদের মন কাড়বে। সিনেমাহলে মুক্তি পেলে সেই কথার প্রমাণ মিলবে। ‘দরদ’ তো শেষ, আগামীমাস থেকে রাজকুমার শুরু হবে। তারপর আবার ইন্ডিয়ার সঙ্গে আরেকটি কো-প্রডাকশনের প্রজেক্ট হবে। আগে থেকে কিছু জানাতে চাই না, কাজগুলো যখন হবে সবাই জানবেন।

তিনি আরও বলেন, ভারতে শুটিংয়ের পাশাপাশি মুম্বাইয়ের কয়েকজনের সাথে মিটিং হয়েছে। সেইসব ভালো সংবাদ আসবে আগামী কিছুদিনের মধ্যে।

Banglabid

২৬ অক্টোবর ভারতের বেনারসে শুটিং করতে গিয়েছিলেন শাকিব খান। যেখানে বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গের ও বলিউডের নায়িকাসহ একাধিক শিল্পী অভিনয় করেন। ছবিতে শাকিবের নায়িকা হিসেবে আছেন সোনাল চৌহান। তার সঙ্গে প্রকাশিত কয়েকটি স্থিরচিত্র ব্যাপকভাবে সাড়া ফেলে।

শাকিব খানের পরের ছবি রাজকুমার’র পরিচালক প্রিয়তমা খ্যাত নির্মাতা হিমেল আশরাফ। এ ছবির শুটিং হবে পাবনা ও যুক্তরাষ্ট্রে। আগামী বছর রোজার ঈদে ছবিটি বাংলাদেশ, যুক্তরাষ্ট, কানাডা, অস্ট্রেলিয়াসহ একাধিক দেশে মুক্তি পাবে।

শোনা যাচ্ছে, তার পরের প্রজেক্টটি হবে রায়হান রাফী পরিচালিত আলফা আই, চরকি এবং ইন্ডিয়ান প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ প্রযোজিত একটি ছবি, যেটি আগামী বছর ঈদুল আজহায় মুক্তি পাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়এসভিএফদর্শকপরিচালকবিমান বন্দরবিমানবন্দরবেনারসভারতমিটিংমুম্বাইরাজকুমারলিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমাহিমেল আশরাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

আগস্ট ১২, ২০২৬

আব্দুল্লাহর ৬ রানের আক্ষেপ, পাভেজের ৫ উইকেট, জয় বাংলাদেশের

আগস্ট ১২, ২০২৬

কামিন্স এভাবে বলার পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ম্যাচ বাড়বে?

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউরোপীয় দেশগুলোকে হুমকি দিলেন পুতিন, মূলে রয়েছে যে ঘটনা

আগস্ট ১২, ২০২৬

আর্জেন্টিনার বিশ্বকাপ দলের গোলরক্ষককে নিলো ম্যানসিটি, কয় বছরের চুক্তি?

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT