চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলে দল কিনলেন শাকিব খান, নেটিজেনরা কী বলছেন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২৪
বিনোদন
A A

সিনেমায় জনপ্রিয়তার চূড়া আগেই ভেদ করেছেন শাকিব খান। সাফল্যের ধারাবাহিকতায় কর্পোরেট ব্যবসায় নাম লিখেছেন এই ‘মেগাস্টার’। ‘রিমার্ক- হারল্যান’ নামে একটি কসমেটিকস ও হোমকেয়ার পণ্যের কোম্পানির ডিরেক্টর তিনি। 

দুদিন আগে জানা গেল, প্রথম চলচ্চিত্র তারকা হিসেবে বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লীগ)-এ ঢাকার ফ্রাঞ্চাইজির মালিক শাকিব খান, সঙ্গে রয়েছে তার কোম্পানি ‘রিমার্ক- হারল্যান’।

আসন্ন বিপিএল শুরু হতে পারে বছরের শেষ দিকে। সেপ্টেম্বরের যে কোনো সময়ে হওয়ার কথা প্লেয়ার্স ড্রাফট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পাওয়া এমন খবর প্রচারিত হয়েছে দেশের প্রায় গণমাধ্যমে। বিপিএলে শাকিবের যুক্ত থাকায় তার ফ্যানদের পাশাপাশি সব শ্রেণীর সিনেমার দর্শক থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বিস্মিত হয়েছেন।

নেটিজেনদের আগ্রহে থাকার কারণে দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও আওয়ামী লীগ নেতাদের ধরপাকড়ের খবরের মধ্যেও শাকিবের বিপিএলে যুক্ত হওয়ার খবর ভাইরাল হয়েছে, ফেসবুক ঘেঁটে দেখা যায় খবরটি ট্রেন্ডিংয়েও উঠে এসেছে।

বিপিএলে ঢাকার ফ্রাঞ্চাইজি কেনায় শাকিব খানকে অভিনন্দন জানিয়েছেন হাজার হাজার মন্তব্য চোখে পড়েছে।

হক চৌধুরী নামে একজন মন্তব্য করেছেন, ‘শাকিব খান খুব ভালো উদ্যোগ নিলেন। এদেশের রাজনীতিতে যোগ দেওয়ার চেয়ে তার স্পোর্টসে যোগ দেওয়ায় অনেক ভালো হয়েছে।’

Reneta

ফখরুল ইসলাম নামে একজন লিখেছেন, ‘শাকিব খান কোনো সময় কোনো ইস্যুতে থাকে না। তাকে কেউ নেগেটিভ বললেও চুপ থাকে। এটাই সুপারস্টারের মহৎ গুণ। বিপিএলে তিনি যুক্ত হওয়ার নিউজ জেনে অবাক হয়েছি। তার দলকে পূর্ণ সমর্থন দেব। সিনেমার মতো শাকিব খান বিপিএলেও সফল হোক।’

আবার কেউ কেউ শাকিবকে বাংলার শাহরুখ খান মন্তব্য করেছেন। কেউ আবার বলেছেন, শাকিব যুক্ত হওয়ার বিপিএল সত্যি সত্যি জ্বলে উঠবে। কেউ বলেছেন, বিপিএলকে জাঁকজমককে শাকিবকে আরও আগে যুক্ত হওয়া উচিত।

অনেকেই শাকিবকে উদ্দেশ্য করে লিখেছেন, দল গঠনে যেন বিশ্ববিখ্যাত প্লেয়ারদের নির্বাচনে বেশি গুরুত্ব দেয়া হয়।

আদনান কবির নামে একজন লিখেছেন, বলিউডের সেলেব্রেটিরা আইপিএলের গ্যালারিতে দেখে অনেক ভালো লাগে। শাকিব যুক্ত হওয়ার বিপিএলে মাঠে বাংলাদেশের বড় সেলেব্রেটিরা নিশ্চয়ই যাবে। এতে খেলার সৌন্দর্য নিশ্চয়ই বাড়বে।

ইউটিউবার, চলচ্চিত্র কিংবা খেলাধুলা বিষয়ক লাখ লাখ সদস্যের পেজ-গ্রুপগুলোতে শাকিব খানের বিপিএলে দল কেনার খবরটি নিয়ে ইতিবাচক আলোচনা হচ্ছে। অধিকাংশ মন্তব্যে তারা একবাক্যে বলছেন, মেগাস্টারের জন্য শুভকামনা রইলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ প্রিমিয়ার লীগবিপিএলরিমার্ক হারল্যানলিড বিনোদনশাকিব খানশাকিব খান বিপিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

গণভোট বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপির কর্মসূচি ঘোষণা

জুলাই ৪, ২০২৬

পরিত্যক্ত ডোবায় মিললো বৃদ্ধার লাশ

জুলাই ৪, ২০২৬

বিগত স্বৈরাচার ও ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার: জিএম কাদের

জুলাই ৪, ২০২৬

অভিনেত্রী শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

জুলাই ৪, ২০২৬

মেসিকে বললাম তুমি সেরা: ভোজিনহা

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT