চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১ মাসে ‘প্রিয়তমা’র ২৭ কোটি টাকার টিকিট বিক্রি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ০১, আগস্ট ২০২৩
বিনোদন
A A
'প্রিয়তমা'র লুকে শাকিব

'প্রিয়তমা'র লুকে শাকিব

বাংলা ছবির ইতিহাসে ব্যবসায়িক রেকর্ড গড়লো শাকিব খান অভিনীত হিমেল আশরাফের ছবি ‘প্রিয়তমা’! ঈদে মুক্তি পাওয়া এই ছবি দিয়ে একমাসেই প্রায় ২৭ কোটির টাকার টিকিট বিক্রি হয়েছে!

সোমবার সন্ধ্যায় চতুর্থ সপ্তাহের গ্রস কালেকশন প্রকাশ করেন হিমেল! জানান, গেল সপ্তাহে ছবিটির ২ কোটি ৩৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে!

মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন সবমিলিয়ে পঞ্চম সপ্তাহে দেশের ৪৬ টি সিনেমা হলে চলছে ‘প্রিয়তমা’। পরিচালক হিমেল আশরাফ জানান, প্রথম সপ্তাহে ১০৯টি সিনেমা হল থেকে ১০ কোটি ৩০ লাখ, ২য় সপ্তাহে বিশ্বব্যাপী ৮ কোটি ৫৫ লাখ, তৃতীয় সপ্তাহে ৫ কোটি ৭৫ লাখ টাকার গ্রস কালেকশন হয়। চতুর্থ সপ্তাহের এই কালেকশন গিয়ে দাঁড়ায় ২৬ কোটি ৯৫ লাখে! ইতোমধ্যে ছবিটি ব্যবসায়িকভাবে অলটাইম ব্লকবাস্টারের তকমা পেয়েছে।

Banglabid

এদিকে, মুক্তির একমাস হয়ে গেলেও এখনও দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে প্রিয়তমা। দেশের সবগুলো সিনেপ্লেক্সে দৈনিক ১৪টি শো প্রদর্শিত হচ্ছে প্রিয়তমা, ব্লকবাস্টারে ৭ শো এবং লায়ন সিনেমাসে ৪ টি করে শো প্রদর্শিত হচ্ছে।

এসব মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষরা জানান, হলিউডের ছবিগুলোর চেয়েও ঈদে বাংলা সিনেমা ভালো চলছে। এর মধ্যে প্রিয়তমা দর্শক চাহিদার শীর্ষে। দর্শকদের আগ্রহের কারণে দৈনিক শোগুলো প্রায় হাউজফুল যাচ্ছে।

সিনেপ্লেক্সের জৈষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, বাংলা সিনেমা দর্শক দেখে না এটা টোটালি ভুল প্রমাণ করেছে এবারের ঈদের ছবিগুলো। এরমধ্যে প্রিয়তমা নিয়ে দর্শকদের অনেক বেশী আগ্রহ দেখা গেছে। মুক্তির একমাস পেরিয়ে গেলেও সিনেপ্লেক্সের সব শাখার ‘প্রিয়তমা’ ভালো যাচ্ছে।

Reneta

যমুনা ব্লকবাস্টার সিনেমাসের এসিস্ট্যান্ড মার্কেটিং ম্যানেজার মাহবুবুর রহমান বলেন, এখনও ‘প্রিয়তমা’র সর্বাধিক শো চলছে। ওয়ার্কিং দিনগুলোতে এর আগে হাওয়া ও পরাণ ভালো চলেছিল। তেমনভাবে প্রিয়তমা যাচ্ছে। অন্য বাংলা ছবিও খারাপ যাচ্ছে না, তবে প্রিয়তমা বেশী ভালো চলছে। বাংলা ছবির জন্য এটা দারুণ সংবাদ। ভালো ছবি নির্মাণ করলে দর্শক যে প্রেক্ষাগৃহমুখী হন এবং পরিবার নিয়ে আসেন সেটা আবার প্রমাণ করলো ‘প্রিয়তমা’।

সিনেমা হল মালিক সমিতির (সিঙ্গেল স্ক্রিন) আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, এখনও দেশের অধিকাংশ বড় বড় সিনেমা হলে টানা চলছে ‘প্রিয়তমা’। একটানা এতদিন কোনো ছবি চলা মানে সুপারডুপার হিট হওয়া। আমাদের সিঙ্গেল স্ক্রিনগুলো বহুদিন পর আবার প্রিয়তমা দিয়ে জেগে উঠেছে। দেশের ছবি এমন ভালো চলছে ভিনদেশী ছবির দরকার হয় না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনশাকিব খানহিমেল আশরাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT