চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও শাস্তির মুখে সাকিব?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৭ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

অনলাইন বেটিং সাইট বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার নিউজের দূত হিসেবে বাংলাদেশের শীর্ষ তারকা সাকিব আল হাসান চুক্তিবদ্ধ হয়েছেন। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন খবরটা। এরপর থেকেই বিষয়টি নিয়ে চলছে বিতর্ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন সরাসরিই জানিয়ে দিলেন, চুক্তি হয়ে থাকলে এটি দেশের আইন ও বোর্ডের নীতি পরিপন্থী।

বৃহস্পতিবার সন্ধ্যায় নাজমুল হাসান বিসিবির চতুর্থ বোর্ড সভা শেষে মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। সাকিব ইস্যুতে বললেন, ‘প্রথম কথা হচ্ছে আমাদের অনুমতি নেয়ার প্রশ্নই ওঠে না। কারণ আমরা অনুমতি দিবই না। যদি বেটিং কিছু হয়ে থাকে তাহলে অনুমতি তো দিবই না। এটার মানে হচ্ছে, সাকিব আমাদের কাছে অনুমতি চায়নি।’

‘আদৌ চুক্তিটা করেছে কিনা এটাও তো আমার জানতে হবে। আজকের মিটিংয়ে কথাটা উঠেছিল। আমরা বলেছি এটা কোনোভাবেই সম্ভব না, এটা কীভাবে হয় তাড়াতাড়ি বের করো। হলে জানতে চাও, নোটিশ পাঠাও, এটা তো কোনোভাবেই বোর্ড এলাউ করবে না।’

‘যদি বেটিংয়ের সাথে কোনোরকম কোনোকিছুর যোগসূত্র থাকে, তাহলে কখনোই এলাউ করবো না। চুক্তিটা নাও তো হতে পারে এমন একটা কথা এসেছে বোর্ডে, তাহলে তো আমরা সিদ্ধান্ত নিতে পারি না। বোর্ডের অবস্থান পুরোপুরি পরিষ্কার, এটা কোনোভাবেই সম্ভব না।’

‘যদি সত্যি হয়ে থাকে বোর্ডের যা যা করার অবশ্যই করবে। আমাদের দেশের আইন পারমিট করে না। বড় ইস্যু। ফেসবুক পোস্টের উপর নির্ভর না করে আমরা তদন্ত করছি। বোর্ডের যা যা করার অবশ্যই করবে।’

সাকিবের কাণ্ডে হতবাক সবাই। জুয়াড়ির সঙ্গে যোগাযোগের তথ্য গোপন করে এক বছর নিষিদ্ধ হওয়া ক্রিকেটার কীভাবে আবার বেটিং সাইটকে প্রমোট করেন সেটি মেলাতে পারছেন না কেউ। চুক্তির বিষয়টি প্রকাশ হওয়ার পর সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নাজমুল হাসানবিসিবিবেটিংলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

মে ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে জালিয়াতি মামলা থেকে মুক্তি মিলছে ভারতের আদানির

মে ১৪, ২০২৬
ডিপথেরিয়ার বিস্তার শুরু হলে শিশুস্বাস্থ্য ব্যবস্থায় নতুন সংকট তৈরি হতে পারে

হামের পর নতুন আতঙ্ক ডিপথেরিয়া

মে ১৪, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে গাইবেন ম্যাডোনা-শাকিরা, থাকবে বিটিএসও

মে ১৪, ২০২৬

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT