বিনোদন

একসঙ্গে শুটিংয়ে ফিরছেন শাকিব-বুবলী

শাকিব-বুবলী একসঙ্গে শুটিংয়ে ফিরছেন, ছবি তোলা হয়েছে সেটে. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব খান ও বুবলী একসঙ্গে শুটিং সেটে, নতুন সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্যক্তিগত জীবন নিয়ে গত দুদিন ধরে সমালোচনায় পড়েছেন নায়িকা বুবলী। সেইসঙ্গে উঠে আসছে শাকিব খানের নাম!

তবে সব সমালোচনা পাশ কাটিয়ে একসঙ্গে শুটিং করতে যাচ্ছেন শাকিব খান ও বুবলী।

জানা গেছে, ১ অক্টোবর থেকে ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবির গানের শুটিং করবেন শাকিব-বুবলী। যে ছবির শুটিং আগেই শেষ হয়েছিল, বাকি ছিল শুধু গানের কাজ।

এদিকে, বুবলী নিজে তার ফ্যান পেজে শুটিংয়ে ফেরার বিষয়টি জানিয়ে একটি ছবি পোস্ট দিয়ে জানিয়েছেন, তপু খানের পরিচালনায় ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবির প্রস্তুতি নিচ্ছেন।

শুটিংয়ে কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করছেন পিয়াল হোসেন। বৃহস্পতিবার রাতে তিনিও বুবলীর সাথে একাধিক ছবি পোস্ট দিয়ে লিখেছেন, আমরা ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবির শুটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছি।

তিনি বলেন, কাজ নিয়ে অনেক ব্যস্ত আছি। ধামাকার উপর ধামাকা আসছে। ধন্যবাদ শাকিব খান এবং তপু খান।

এর আগে সোমবার পরিচালক তপু খান জানিয়েছিলেন, ‘লিডার’র বাকি সবকাজ শেষ। শুধু দুটি গানের শুটিং বাকি। গানের শুটিং হলে পুরোপুরি ক্যামেরা ক্লোজ হবে।

‘লিডার আমিই বাংলাদেশ’ অ্যাকশন, রোমান্টিক ও সামাজিক সচেতনতার ছবি। সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল এবং যৌথভাবে চিত্রনাট্য করেন দেলোয়ার হোসেন দিল ও পরিচালক তপু খান।

দুই শতাধিক নাটক, বিজ্ঞাপন বানানোর পর ‘লিডার’র মাধ্যমে প্রথমবার ছবি বানালেন তপু খান। গেল বছর নির্মাণের শুরু থেকে আলোচনায় এ ছবিটি। পরিচালক জানান, এই বছরেই ‘লিডার’ মুক্তি পাবে এটা নিশ্চিত।

বিষয়:গানতপু খানবুবলীলিড বিনোদনলিডারশাকিব খান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…