চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাকিবের মতো খেলোয়াড়কে সবাই পেতে চায়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৪ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিবের মতো খেলোয়াড়কে সবাই পেতে চায়, সংবাদ সম্মেলনে দুই ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

তাসকিন আহমেদ

রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে গত দেড় বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। দেশে ফেরা না হলেও ফিটনেস ঠিক রাখতে নিয়মিত খেলে যাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি লিগগুলো। সম্প্রতি আইএল টি-টুয়েন্টিতে খেলেছেন সাকিব। টুর্নামেন্টে সাকিবের সঙ্গে দেখা হয়েছে বাংলাদেশ থেকে খেলতে যাওয়া তারকা পেসার তাসকিন আহমেদের সঙ্গেও। তাসকিনের মতে অভিজ্ঞ অলরাউন্ডারকে যে কোনো দলই পেতে চাইবে।

আইএল টি-টুয়েন্টিতে সাকিব খেলছেন এমআই এমিরেটসের হয়ে, আর তাসকিন শারজাহ ওয়ারিয়র্জের জার্সিতে। প্রতিপক্ষ দলে খেললেও সাকিব-তাসকিনের মধ্যে কুশল বিনময় এবং কথোপকথন হয়েছে সংযুক্ত আরব আমিরাতে।

আইএল টি-টুয়েন্টি লিগ শেষে সোমবার বিপিএলে ঢাকা ক্যাপিটালসে দলের সঙ্গে যোগ দিয়েছেন তাসকিন। অনুশীলন শেষে আসেন গণমাধ্যমের সামনে। সাকিব প্রসঙ্গে তাসকিন বলেছেন, ‘সাকিব ভাইয়ের সঙ্গে টি-টেনে দুই দিন, আইএল টি-টুয়েন্টিতে দুই দিন দেখা হয়েছিল। যতটুকু দেখা হয়েছে মাঠেই, ভালো লেগেছে অনেকদিন পর কথা হয়েছে। সাকিব ভাইয়েরা আবুধাবিতে ছিলেন, আমরা দুবাইতে ছিলাম। মাঠের বাইরে দেখা হয়নি। যতটুকু দেখা হয়েছে মাঠেই, ভালো লেগেছে অনেকদিন পর কথা হয়েছে।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে দেশের হয়ে আবারও খেলার ইচ্ছা প্রকাশ করেছেন সাকিব। রাজনৈতিক কারণে সেটা নিয়ে আছে অনেক জটিলতা। এই বিষয়ে তাসকিনের সঙ্গে আলাপ হয়েছে কিনা, এমন প্রশ্নের উত্তরে তাসকিন বলেছেন, ‘এগুলো নিয়ে কোনো কথা হয়নি। কুশল বিনিময় হয়েছে, কথা হয়েছে খেলা নিয়ে। অন্য কোনো বিষয়ে কথা হয়নি।’

‘সাকিব ভাইয়ের এখন ফিটনেসের চেয়েও বড় জিনিস গেম অ্যাওয়ারনেস। যেকোনো দলের ওপর এটার অনেক প্রভাব আছে। অনেক অভিজ্ঞ, ৪০০’র ওপর টি-টুয়েন্টি ম্যাচ খেলা একজন খেলোয়াড়। যেকোনো দলের জন্যই এটা ইতিবাচক দিক। বাংলাদেশ দলের বিষয়টা আমার নিয়ন্ত্রণে নেই। তবে তার মতো খেলোয়াড়কে সবাই পেতে চায়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএল টি-টুয়েন্টিতাসকিন আহমেদবিপিএল ২০২৫লিড স্পোর্টসসাকিব আল হাসানসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যাচ চলাকালে বজ্রপাতে থাই ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২

আগস্ট ৫, ২০২৬

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্পের সফরের আগে লস অ্যাঞ্জেলেসের গলফ ক্লাবে সশস্ত্র ব্যক্তি আটক

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT