বিনোদন

বিশেষ নিরাপত্তা বলয়ে প্রথমবার মান্নতের বাইরে শাহরুখ

শাহরুখের নিরাপত্তা জোরদার, অনেকে তার সঙ্গে দেখা করতে চান. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, তার সঙ্গে দেখা করতে আসা ভক্তরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

হত্যার হুমকি পাওয়ায় শাহরুখ খানকে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা দেয়া হয়েছে। রবিবার প্রথমবারের মতো এই বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে মান্নত থেকে বের হতে দেখা গেছে শাহরুখকে।

শাহরুখ খান ও কাজল অভিনীত সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’ মুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে রবিবার (১৫ অক্টোবর) মুম্বাইয়ে বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করেন পরিচালক করন জোহর। এতে যোগ দিতে ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা বহর নিয়ে নিজ বাড়ি থেকে বের হন শাহরুখ।

‘ওয়াই প্লাস’ নিরাপত্তা বহর নিয়ে মান্নত থেকে বের হওয়ার বেশ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা শাহরুখ খানের গাড়ির দরজা খুলছেন। এরপর মান্নত থেকে গাড়ি বহর নিয়ে বের হন শাহরুখ।

আগে দুই জন পুলিশ মোতায়েন থাকতেন শাহরুখের নিরাপত্তার জন্য। সঙ্গে থাকতেন দেহরক্ষীও। ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা দেয়ার পরে ছয় জন পুলিশ অফিসার থাকছেন নিরাপত্তার জন্য। তিন শিফটে কাজ করবেন তারা। সিনেমা হলে ঢোকার সময় থেকে বেরিয়ে আসা পর্যন্ত নিরাপত্তা ঘিরে ছিল শাহরুখকে।

সূত্র: কইমই

বিষয়:করন যোহর কাজল বলিউড শাহরুখ খান হত্যার হুমকি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…