চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে শাহরুখকে পুরস্কৃত করছে লোকার্নো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২৪
বিনোদন
A A
শাহরুখ খান বক্তৃতা দিচ্ছেন, sunglasses পরা, formal পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

উৎসবের পর্দা উঠেছে ইতালিয়ান নির্মাতা জানলুকা জডিসের সিনেমা ‘দ্য ফ্লাড’ সিনেমা দিয়ে। ১৭ আগস্ট নামবে লোকার্নো চলচ্চিত্র উৎসবের পর্দা। তাইতো সেই উৎসবেই যোগ দিতে শুক্রবার (৯ আগস্ট) সুইজারল্যান্ডের উদ্দেশে উড়ে গেলেন তিনি।

জানা গেছে, অভিনেতার সুদীর্ঘ ফিল্ম ক্যারিয়ারের কৃতিত্বকে পুরস্কৃত করা হবে এই চলচ্চিত্র উৎসবে। ভারতীয় চলচ্চিত্রে তার অনস্বীকার্য অবদানের জন্য লোকার্নো চলচ্চিত্র উৎসবে বিশেষ মর্যাদাপূর্ণ ‘পারদো আল্লা ক্যারিয়ার’ তুলে দেওয়া হবে শাহরুখ খানের হাতে।

শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় পিয়াজা গ্র্যান্ডে পুরস্কার গ্রহণ করবেন বলিউড বাদশা। পরদিন রবিবার (১১ আগস্ট) স্পাজিও সিনেমার ফোরামে উপস্থিত থাকবেন তিনি। এছাড়াও লোকার্নো চলচ্চিত্র উৎসব চলাকালীন প্রদর্শিত হবে শাহরুখ খানের ‘দেবদাস’ ছবিটি।

শুক্রবার সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময়ে মুম্বাই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন শাহরুখ। এসময় তার সঙ্গে ছিলেন ম্যানেজার পূজা দাদলানি। অভিনেতার পরনে ছিল নীল রঙের জিন্স। সাদা টি-শার্ট তার উপর চাপানো কমলা রঙের জ্যাকেট। চোখে সানগ্লাস।

দিন কয়েক আগেই চোখের অস্ত্রোপচারের জন্যে মার্কিন মুলুকে পাড়ি দিয়েছিলেন শাহরুখ। মুম্বাইয়ে থেকে প্রথমে চোখের চিকিৎসা করিয়েছিলেন শাহরুখ। কিন্তু পরিকল্পনা মাফিক চিকিৎসা না হওয়ায় তিনি আমেরিকা যান চোখের চিকিৎসার জন্য। চোখের সমস্যার কারণেই তাকে রোদ চশমা পরেই দেখা যায়। এদিনও মুম্বাই বিমানবন্দরে শাহরুখের চোখে ছিল রোদ চশমা।

এবারের উৎসবে ১০ দিনব্যাপী দেখানো হবে ২২৫টি ছবি। এর মাঝে ১০৪টি ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে উৎসবে। উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নিচ্ছে ১৭টি ছবি। উৎসবের পর্দা উঠেছে ইতালিয়ান নির্মাতা জানলুকা জডিসের সিনেমা ‘দ্য ফ্লাড’ সিনেমা দিয়ে। ১৭ আগস্ট নামবে লোকার্নো চলচ্চিত্র উৎসবের পর্দা।- বলিউড হাঙ্গামা

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'পারদো আল্লা ক্যারিয়ার'লোকার্নো চলচ্চিত্র উৎসবশাহরুখ খানসম্মাননা
শেয়ারTweetPin

সর্বশেষ

জীবনের না-বলা গল্প নিয়ে প্রথমবার পডকাস্টে ফেরদৌসী মজুমদার

আগস্ট ১, ২০২৬

ভারত-পাকিস্তান একই গ্রুপে, বাংলাদেশের সঙ্গী কারা?

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

৫০ দেশের জন্য মার্কিন ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী, তালিকায় বাংলাদেশ

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন বিশেষ দূতের সফরে যেসব বিষয় নিয়ে আলোচনা

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT