চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কিং’-এর জন্য ওজন কমাচ্ছেন শাহরুখ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২২ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২৪
বিনোদন
A A
শাহরুখ খান ওজন কমানোর জন্য কৌশল গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুজয় ঘোষের পরবর্তী ছবি ‘কিং’ নিয়ে মুখ খুললেন শাহরুখ খান। জানালেন এই ছবির জন্য তাকে ওজন কমাতে হবে।

সুইজারল্যান্ডের লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে চলচ্চিত্রে তার অবদানের জন্য মর্যাদাপূর্ণ ‘পার্দো আল্লা কেরিয়ার’ পুরস্কারে সম্মানিত হয়েছেন শাহরুখ। ইভেন্ট চলাকালীন, অভিনেতা তার আগামী চলচ্চিত্র ক্রাইম ড্রামা ‘কিং-এর কথা নিশ্চিত করেছেন। এই ছবিতে প্রথমবারের মতো মেয়ে সুহানা খানের সঙ্গে অভিনয় করবেন শাহরুখ।

শাহরুখ বলেন, ‘আমি এরপর যেই ছবিটিতে অভিনয় করবো সেটি হলো ‘কিং’। কাজ শুরু করে দিয়েছি। আমার ওজন কিছুটা কমাতে হবে। কিছু স্ট্রেচিং করতে হবে’।

অভিনেতা আরও জানান, যে কোনো সিনেমার কাজ শেষ করতে তার দীর্ঘ সময় লাগে কারণ তিনি আগে নির্মাতার সঙ্গে সময় কাটিয়ে নেন তাকে বোঝার জন্য।

গত বছর বলিউডে “পাঠান”, “জওয়ান”, “ডাঙ্কি”র মতো পরপর তিনটি তুমুল বাণিজ্যিক সফল ছবি উপহার দেওয়ার পর চলতি বছর বড়পর্দা থেকে আবার গায়েব হয়ে যান শাহরুখ খান। এরপর শোনা যায় ‘কিং’-এর কথা।

শোনা যাচ্ছে, ‘কিং’ ছবিতে ‘মুঞ্জ্যা’ ছবি খ্যাত তরুণ অভিনেতা অভয় ভার্মাকে নেওয়া হয়েছে। ছবির মূল খলনায়ক অভিষেক বচ্চন। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের নভেম্বর থেকে শুরু হয়ে যাবে ‘দ্য কিং’-এর শ্যুটিং।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ট্যাগ: কিংশাহরুখ খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে বৈঠকে বসবেন বিএনপি নেতারা

পরবর্তী

ঢাকা কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের পদত্যাগ

পরবর্তী
দুইজন শিক্ষক ঢাকায় বসে আলোচনা করছেন, একজনের মুখাবয়ব স্পষ্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের পদত্যাগ

শ্রীলঙ্কা টেস্টে চোটে পড়েছেন স্টোকস, অনিশ্চিত ভবিষ্যৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

চোটে পড়েছেন স্টোকস, শ্রীলঙ্কা টেস্টে অনিশ্চিত

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT