৩০ টাকার ওআরএস হাতে ভাইরাল শাহরুখ-আম্বানীর ছবি!

শাহরুখ খান ও আম্বানি পরিবারের সদস্যরা একসঙ্গে আলোচনা করছেন, ছবি তোলা হয়েছে একটি অনুষ্ঠানে।. Channel i News – চ্যানেল আই নিউজ
টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি। রবিবার (৯ জুন) সন্ধ্যা সোয়া ৭টায় নয়া দিল্লির রাষ্ট্রপতি ভবনে শপথ পড়েন তিনি। সেখানে সার্কভুক্ত সকল দেশের প্রধানমন্ত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বলিউডের তাবড় তাবড় সব তারকারা। তবে এত কিছুর মাঝেও সেখানেই সবার নজর কেড়ে নিলো শাহরুখ খান ও ভারতের ধনকুবের মুকেশ আম্বানীর হাতে থাকা ওআরএস।
এদিন নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে শাহরুখ গিয়েছিলেন নিজের ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে। সকলের সঙ্গে কুশল বিনিময় শেষে বসেছিলেন মুকেশ আম্বানীর পাশে।
দিন কয়েক আগে আইপিএলের খেলা চলাকালীন প্রবল গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ। যার কারণে হাসপাতালেও যেতে হয়েছিল তাকে। ফলে শাহরুখ ভক্তদের চিন্তার শেষ ছিল না।
ঠিক তেমনি ৯ জুন ও দিল্লিতে উষ্ণতা নেহাত কম ছিল না। তাই গরমের হাত থেকে রক্ষা পেতেই (শাহরুখ ও মুকেশ আম্বানী) দু’জনের হাতে দেখা পেলে ৩০ টাকা দামের ওরাল রিহাইড্রেশন সল্টস (ওআরএস) এর।
এসময় মাঝেমাঝেই ওআরএস দিয়ে গলা ভিজিয়ে নিতে দেখা যায় তাদের। আসলে শরীরের কথা ভেবেই সাবধান ছিলেন ভারতের অন্যতম দুই মানুষ। তাদের সেই ছবিই এখন নেটমাধ্যমে ভাইরাল। -বলিউড লাইফ






