বিনোদন

শাহরুখকে দেখতে বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা!

শাহরুখ খানসহ অন্যান্য ব্যক্তিরা বিমানবন্দরে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবন্দরে শাহরুখ খানসহ অন্যান্য ব্যক্তিরা ভিড়ের মধ্যে দেখা যাচ্ছে, মিডিয়া ও দর্শকদের উপস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার সকালে আইফা ২০২৪-এ অংশ নেয়ার জন্য আবু ধাবির ফ্লাইট ধরতে মুম্বাই বিমান বন্দর উপস্থিত হয়েছিলেন শাহরুখ। আর সেখানেই পড়েন বিপদে!

বিমানবন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ভক্তেরা তাকে দেখার জন্য মরিয়া হয়ে ওঠে। প্রচুর ভিড় জমতে থাকে। বিশৃঙ্খলা তৈরি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। তখন নিরাপত্তারক্ষীরা শাহরুখকে ঘিরে কড়া বেষ্টনী তৈরি করেন।

নিরাপত্তা বেষ্টনী থাকা সত্ত্বেও ভক্তদের ভিড় ও ধাক্কাধাক্কিতে এক পর্যায়ে শাহরুখ পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে ফেলেন। এরপর যত দ্রুত সম্ভব শাহরুখ খানকে বিমানবন্দরের ভেতরে পাঠিয়ে দেয়া হয় এবং তার যাতে কোনোরকমের সমস্যায় পড়তে না হয় সেই চেষ্টাও করেন নিরাপত্তারক্ষীরা।

বিমানবন্দরের এই বিশৃঙ্খলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতি দেখে শাহরুখকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ভক্তরা।

বলিউডের বহুল পরিচিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান আইফা ২০২৪-এর সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে শাহরুখকে। প্রায় এক দশক পর সেই অনুষ্ঠানের সঞ্চালনা করবেন তিনি। সেই সূত্রেই বৃহস্পতিবার ভোরের আলো ফুটতে না ফুটতেই মুম্বাই বিমানবন্দরে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন ম্যানেজার পূজাও।

বিষয়:শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…