বিনোদন

কেমন জমলো সামান্থার ‘শকুন্তলা’, প্রথম দিনে আয় কতো?

সামান্থা শকুন্তলা সিনেমার একটি দৃশ্য, যেখানে তিনি সাদা পোশাক পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সামান্থা শকুন্তলা সিনেমার একটি দৃশ্য, যেখানে তিনি সাদা পোশাক পরেছেন এবং প্রকৃতির মাঝে বসে আছেন. Channel i News – চ্যানেল আই নিউজ

১৪ এপ্রিল মুক্তি পেয়েছে সামান্থা রুথ প্রভু অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘শকুন্তলা’। মুক্তির প্রথম দিন বিশ্বজুড়ে ছবিটি আয় করেছে মাত্র ৫ কোটি রূপি!

চলচ্চিত্র সমালোচদের কাছ থেকে ইতিবাচক সাড়া পায়নি ‘শকুন্তলা’। প্রেস স্ক্রিনিং-এর পরে অনেক সমালোচকই বলেছেন, প্রথম দিন যদি ভালো করেও, দ্বিতীয় দিন থেকেই ব্যবসা কমে যাবে। মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে দর্শকদের কাছ থেকেও।

হিন্দি ভার্সন থেকে মাত্র ৪০ লাখ রূপি আয় করেছে ‘শকুন্তলা’। দক্ষিণ ভারতে ছবিটি আয় করেছে সব মিলিয়ে ২.২৫ কোটি রূপি। ভারতের বাইরে ১.৬০ কোটি রুপ্য আয় করেছে এই ছবি।

কালিদাসের ‘শকুন্তলা’ অবলম্বনে পরিচালক গুণশেখর বানিয়েছেন এই ছবিটি। এই ছবিতে শকুন্তলার চরিত্রে দেখা গেছে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে। রাজা দুষ্মন্তের চরিত্রে দেখা গেছে অভিনেতা দেব মোহনকে।

এছাড়াও মোহন বাবু, অদিতি বালান, মাধু সহ দক্ষিণের এক ঝাঁক তারকা আছেন ছবিতে। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে বাঙালি অভিনেতা যীশু সেনগুপ্তকে। এই ছবিতে প্রথমবার অভিনয় করেছেন অভিনেতা আল্লু অর্জুনের মেয়ে আল্লু আরহা।

বিষয়:দক্ষিণ ভারত বক্স অফিস মোহন বাবু যীশু সেনগুপ্ত শকুন্তলম সামান্থা রুথ প্রভু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…