৫১ বছর আগে যে জনযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয় বাংলাদেশ, সরকারি চাকরিতে বিদ্রোহ করে ৭১ এর সেই মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন অনেক সামরিক-অসামরিক বাঙালি অফিসার। তাদেরই একজন সেসময়ের পাকিস্তান সেনাবাহিনীর ট্যাংক রেজিমেন্টের অফিসার অবসরপ্রাপ্ত মেজর নাসির উদ্দিন। বিজয়ের মাস ডিসেম্বরে একাত্তরের তরুণ সামরিক অসামরিক কর্মকর্তাদের নিয়ে ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে তাঁর কথা।








