চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরি-এ’তে অভিষেক হল মুসোলিনির প্রপৌত্রের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪০ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বেনিতো মুসোলিনি এবং রোমানো মুসোলিনি

বেনিতো মুসোলিনি এবং রোমানো মুসোলিনি

সিরি-এ’তে অভিষেক হয়ে গেল ইতালির একনায়ক শাসক বেনিতো মুসোলিনির প্রপৌত্র রোমানো ফ্লোরিয়ানি মুসোলিনির। ইতিহাসের এক বিতর্কিত নামের উত্তরসূরি হলে একজন ফুটবলার হিসেবে মাঠে নেমে আলো কেড়েছেন রোমানো। অভিষেকেই দলের নায়ক বনে গেছেন তিনি।

সিরি-এ’তে সাসুওলোর বিপক্ষে ক্রেমোনেসের জার্সিতে ম্যাচের ৮৩ মিনিটে মাঠে নামেন রোমেরো। ২-২ সমতার ম্যাচে ৯২ মিনিটে সাসুওলোর ডিবক্সে ফাউলের শিকার হন রোমানো। পেনাল্টি পায় ক্রেমোনেস। পেনাল্টি থেকে ডি লুকা গোল করে ৩-২ গোলে জয় পায় দলটি।

রোমার একাডেমি দিয়ে ফুটবল যাত্রা শুরু রোমানোর। এরপর লাজিওর যুব দলে নাম লেখান। তবে শীর্ষ লিগে খেলার সুযোগ পাননি। ২০২৩-২৪ মৌসুমে তিনি ধারে খেলেছিলেন তৃতীয় স্তরের দল পেসকারায়, এবং ২০২৪-২৫ মৌসুমে খেলেছেন দ্বিতীয় স্তরের ক্লাব জুভে স্টাবিয়ায়। চলতি মৌসুমে লাজিও থেকে ধারে আসেন ক্রেমোনেসে।

ম্যাচের পরে সংবাদ সম্মেলনে রোমানো বলেছেন, ‘খুব অল্প সময়ে অনেক কিছু ঘটে গেছে। এই রাত কোনোদিন ভুলব না, কারণ আমি সবসময় সিরি-এ’তে অভিষেকের স্বপ্ন দেখতাম। আমার লক্ষ্য ছিল পার্থক্য গড়ে দেয়া এবং আমি খুশি, তা করতে পেরেছি।’

রোমানো মুসোলিনির পারিবারিক পরিচয় ইতালিতে আলোচনার ঝড় তুলতে বাধ্য। স্বৈরশাসক বেনিতো মুসোলিনির নাম এখনও ইতালির ইতিহাসে এক জটিল স্মৃতি। তবে রোমানো বহুবার বলেছেন- নাম বা বংশপরিচয় নয়, ফুটবলই তার পরিচয়। মাঠে তিনি শুধু একজন রাইটব্যাক, যিনি দলের জন্য লড়তে জানেন।

বেনিতো মুসোলিনি ইতালিতে জাতীয় ফ্যাসিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন। ১৯২২ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত দেশটি শাসন করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি অ্যাডলফ হিটলারের সহযোগী ছিলেন। ১৯৪৫ সালে তাকে আটক করে হত্যা করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইতালিবেনিতো মুসোলিনিরোমানোলিড স্পোর্টসসিরি আ
শেয়ারTweetPin

সর্বশেষ

জোড়াতালির বিপিএল চান না তামিম

মে ৭, ২০২৬

নীতিমালার তোয়াক্কা না করে বিপিএল, চুক্তি ছাড়াই খেলেছে দুটি ফ্র‌্যাঞ্চাইজি

মে ৭, ২০২৬

ধর্ষণ মামলায় বিনাদোষে জেল খাটলেন ইমাম, ডিএনএ পরীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

মে ৭, ২০২৬

জেদ্দায় বাংলাদেশি খাদ্যপণ্যের বাজার সম্প্রসারণে কনস্যুলেটের মতবিনিময় সভা

মে ৭, ২০২৬

‘নো ম্যানস ল্যান্ডে’ বাংলাদেশি শ্রমিকের মরদেহ উদ্ধার

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT