বিনোদন

তুষার-আয়ুষ্মানকে হুমকিদাতা সেই ব্যক্তি গ্রেপ্তার

তুষার-আয়ুষ্মানকে হুমকিদাতা সেই ব্যক্তি গ্রেপ্তার

গেল দুই দিন পর পর হুমকির বার্তা পেয়েছেন বলিউডের দুই অভিনেতা তুষার কাপুর ও আয়ুষ্মান খুরানা। অভিনেতাদের কাছে কোটি টাকা চেয়ে ফোনে হুমকির বার্তা আসে। পাশাপাশি হুমকিদাতার তরফ থেকে বলা হয়, বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত সে। যে ঘটনার তদন্তে নেমেছিল মুম্বাই পুলিশ।

ঘটনায় বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি সংস্থার এক কর্মীকে গ্রেপ্তার করল মুম্বাই অপরাধ দমন শাখার পুলিশ। অভিযুক্তের নাম বৈভব মিশ্র। বয়স ৩০।

অভিযোগ, তুষার ও আয়ুষ্মান-সহ বলিউড অভিনেতাদের ফোন করে এবং অডিও বার্তার মাধ্যমে টাকা চেয়ে হুমকি দিচ্ছিলেন সেই আইটি ইঞ্জিনিয়ার। পাশাপাশি দাবি করছিলেন, তিনি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। কিন্তু প্রাথমিক তদন্তে এখনও পর্যন্ত বৈভবের সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের কোন যোগসূত্র পাওয়া যায়নি।

ভয় দেখানোর জন্যই অভিনেতাদের বিষ্ণোই গ্যাংয়ের কথা বলছিলেন বলে জানা যাচ্ছে।

বৈভবকে বেঙ্গালুরুতে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে সেখান থেকে মুম্বাইয়ে নিয়ে আসা হচ্ছে। আয়ুষ্মান ও তুষারের কাছে হুমকিবার্তা আসার পরেই তদন্তে নেমেছিল পুলিশ। তদন্তকারীরা অডিও বার্তার কণ্ঠস্বরের সঙ্গে নিজেদের নথিতে থাকা একই নামের ব্যক্তির কণ্ঠস্বরের মিল খতিয়ে দেখেন। পুলিশের তরফ থেকে আগেই জানানো হয়েছিল, কণ্ঠস্বরের তুলনা করেই ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) তুষার কাপুরের কাছেও এসেছিল হুমকি-ফোন। তার কাছে ৫ কোটি টাকা দাবি করেছে হুমকিদাতা। ফোনের ওপারে লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে টাকা চাওয়া হয়।

এর আগে গত ১৮ অক্টোবর হামলার মুখে পড়েছিলেন টাইগার শ্রফ। ফুটবল ক্লাব থেকে গাড়িতে উঠছিলেন তিনি। ঠিক সেই সময়ে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীকারীরা। তিনি গুরুতর চোট না পেলেও গুলিবিদ্ধ হন তার গাড়ির চালক ও অন্য আর এক ব্যক্তি। সেই ঘটনার তদন্ত এখনও চলছে।

বিষয়:আয়ুষ্মান খুরানা তুষার কাপুর লরেন্স বিশ্নোই গ্যাং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…