বিনোদন

এবার টেলিভিশনে দেশের সবচেয়ে বড় সংগীত রিয়েলিটি শো

৪ মে থেকে চ্যানেল আইয়ের পর্দায় ‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ’র সিজন-৭’

বাংলাদেশের নারী নেত্রীরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন নারী নেত্রী বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাংলাদেশের নারীর ক্ষমতায়নের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

সংগীত নিয়ে দেশের অন্যতম জনপ্রিয় প্রতিযোগিতামূলক টিভি শো ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’। এবার শুরু হয়েছে প্রতিযোগিতাটির সপ্তম আসর। গত ডিসেম্বরে রেজিস্ট্রেশনের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম। বর্তমানে চলছে গ্র্যান্ড অডিশনের শুটিং পর্ব। আগামী ৪ মে থেকে চ্যানেল আইয়ে শুরু হচ্ছে ‘ঐক্য ডটকম ডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ সিজন-৭’ এর প্রচার।

এ প্রসঙ্গে প্রতিযোগিতার প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন বলেন, ‘প্রাথমিক অডিশন শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে গ্র্যান্ড অডিশন শুরু হয় ঢাকায়। এবারের আসরে মূল বিচারকের দায়িত্বে আছেন রুনা লায়লা, রেজওয়ানা চৌধুরী বন্যা ও সামিনা চৌধুরী। এরই মধ্যে কিছু পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। এবারের সিজনটির উপস্থাপনায় থাকছেন শান্তা জাহান।’

প্রতিযোগীদের নিয়ে ইজাজ খান স্বপন বলেন, ‘এত ভালো ছেলেমেয়েরা এসেছে, আমি দারুণ উচ্ছ্বসিত। বিচারকরাও দারুণ খুশি। স্মার্ট, ভার্সেটাইল সিঙ্গাররা এসেছে। এবারের প্রতিযোগী, জাজ প্যানেল এবং সামগ্রিক আয়োজন নিয়ে আমি খুশি।’

প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে ‘সেরাকণ্ঠ সিজন-৭’। এরপর উন্মুক্ত করা হবে চ্যানেলটির ডিজিটাল প্লাটফর্মে। টেলিভিশনে পুনঃপ্রচার হবে শনি ও বুধবার সকাল ১১টা ৩০ মিনিটে।

বিষয়:ঐক্য ডট কম ডট বিডি চ্যানেল আই সেরাকণ্ঠ রুনা লায়লা রেজওয়ানা চৌধুরী বন্যা সামিনা চৌধুরী সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…