বিনোদন

চঞ্চল ছাড়াও ‘সেরা বাঙালি’র পুরস্কার পেলেন যে বাংলাদেশি

সাহিত্যে ‘সেরা বাঙালি’ সম্মাননায় ভূষিত হয়েছেন মাসউদ আহমাদ

বাংলাদেশি ব্যক্তিরা পুরস্কার গ্রহণ করছেন, উৎসবমুখর পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে বাংলাদেশি ব্যক্তিরা সেরা বাঙালি পুরস্কার গ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কলকাতায় ‌‘‌সেরা বাঙালি’ সম্মাননায় ভূষিত হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ‘এবিপি আনন্দ সেরা বাঙালি সম্মাননা ২০২৩’-এ অভিনয়শিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পেলেন তিনি।

জাঁকজমকপূর্ণ আয়োজনে চঞ্চলের হাতে এই পুরস্কার তুলে দেন কলকাতার শীর্ষ তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। চঞ্চল ছাড়াও ‘এবিপি আনন্দ সেরা বাঙালি সম্মাননা ২০২৩’ পেয়েছেন আরো একজন বাংলাদেশি। তিনি মাসউদ আহমাদ। তবে চঞ্চলের মতো তিনি অভিনেতা নন, তিনি ‘সেরা বাঙালি’ সম্মাননায় ভূষিত হয়েছেন বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে।

‘কাঞ্চনফুলের কবি’ নামের উপন্যাসটিই তাকে এনে দিয়েছে ‘এবিপি আনন্দ সেরা বাঙালি-২০২৩’ সম্মাননা।

আটটি বিভাগে ১৭ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার অন্যতম সম্মানজনক এই পুরস্কারটি দেয়া হয়েছে ৯জন গুণী ব্যক্তিত্বকে।  বাংলাদেশি ব্যক্তি সেরা বাঙালি পুরস্কার গ্রহণের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ এরমধ্যে সাহিত্য ও অভিনয় দুটি বিভাগে পুরস্কার পেয়েছেন দুজন বাংলাদেশি। অন্য ৬টি বিভাগের মধ্যে সংগীতে এই সম্মাননা পেয়েছেন কলকাতার ইমন চক্রবর্তী, চিত্রকলায় সুব্রত চক্রবর্তী এবং আজীবন সম্মাননা পেয়েছেন ধৃতিমান চ্যাটার্জী। এরমধ্যে স্পোর্টস বিভাগে দুজনকে এই সম্মাননা দেয়া হয়েছে। এছাড়া ব্যবসায় অঞ্জন চ্যাটার্জী, এবং ‘সেরার সেরা’ সম্মাননায় ভূষিত হয়েছেন দেবজ্যোতি ধর।

বাংলাদেশি ব্যক্তিরা সেরা বাঙালি পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ এর আগে ‘সেরা বাঙালি’ পুরস্কার পেয়েছিলেন নোবেলবিজয়ী বাংলাদেশি ড. মুহাম্মদ ইউনূস, অভিনেত্রী জয়া আহসান, ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, হাবিবুল বাশার, সাকিব আল হাসান।

বিষয়:অভিনয় উপন্যাস চঞ্চল চঞ্চল চৌধুরী সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…