বিনোদন

ত্রিশ বছর পর স্কুল সহপাঠীদের সাথে, স্মৃতিকাতর চঞ্চল

ত্রিশ বছর পর স্কুল সহপাঠীদের সাথে, স্মৃতিকাতর চঞ্চল

জীবনের ব্যস্ততায় দীর্ঘদিন দেখা হয়নি একসঙ্গে বেড়ে ওঠা স্কুল বন্ধুদের সঙ্গে। অবশেষে এবারের পূজার ছুটিতে গ্রামের বাড়িতে গিয়ে পুরনো সেই বন্ধুদের সঙ্গে মিলিত হলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

প্রায় ৩০ বছর পর সহপাঠীদের সঙ্গে এমন দেখা হওয়ায় আনন্দ ও আবেগে ভেসেছেন চঞ্চল। স্কুলজীবনের বন্ধুদের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে নিজের অনুভূতির কথা জানিয়েছেন এই তারকা অভিনেতা।

লিখেছেন,“অনেকদিন পর স্কুল সহপাঠীদের সাথে দেখা। প্রায় তিরিশ বছর পর আমরা একসাথে হলাম স্কুল বান্ধবী মর্জিনার বাড়িতে। অন্তরের টানে আমরা এখনও একই জায়গায় রয়ে গেছি!”

স্মৃতিচারণ করতে গিয়ে চঞ্চল লিখেছেন,“মর্জিনা সেই পাগলটাই রয়ে গেছে! খাবার দাবার দিয়ে এলাহী কাণ্ড। নিজে হাতে জোর করে খাওয়ালো। মাঝখানে একবার দেখলাম এতদিন পর বন্ধুদের কাছে পেয়ে মর্জিনা আবেগে আনন্দে ফ‍্যাৎ করে কেঁদেও ফেললো। তখন বোধহয় আমাদের সবার চোখই জলে চিক চিক করছিল।”

স্কুল বন্ধুদের সাথে এই পুনর্মিলনকে এবারের পূজার ছুটির সবচেয়ে বড় আনন্দ বলে উল্লেখ করেছেন অভিনেতা। বন্ধু হুমায়ুন, বক্কার, বাদশা, মর্জিনা, জয়নাল, অরুন, তোফাজ্জল ও দিলীপের নাম উল্লেখ করে ভালো থাকার শুভকামনাও জানিয়েছেন তিনি।

বিষয়:চঞ্চল চৌধুরী স্কুলসহপাঠি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…