খাগড়াছড়ি

খাগড়াছড়িতে বিএনপি ও ছাত্রলীগ একইস্থানে কর্মসূচি, ১৪৪ ধারা জারি

খাগড়াছড়িতে শান্তিপূর্ণ পরিস্থিতি, রাস্তায় মানুষ ও যানবাহন চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খাগড়াছড়ি

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে বিএনপি ও ছাত্রলীগ একই স্থানে কর্মসূচি দেওয়ায় সহিংসতা এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত এই আদেশ জারি করেন।

এতে বলা হয়, রামগড় উপজেলা বিএনপি ও রামগড় উপজেলা ছাত্রলীগ সোমবার সকালে রামগড় স্মৃতিসৌধের সামনে কর্মসূচির অনুমতি চেয়ে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করে। এ অবস্থায় জনসাধারণের নিরাপত্তা বিঘ্নিত ও পরিস্থিতি অবনতির আশংকায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রামগড় পৌরসভার মাস্টারপাড়া থেকে রামগড় পৌর ভবন পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।

বিষয়:খাগড়াছড়ি ছাত্রলীগ বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…