চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০০ বছর পর উপকূলে পাওয়া বোতলে দুই সৈনিকের চিঠি!

১ম বিশ্বযুদ্ধে যাওয়ার প্রাক্কালে লেখা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০২৫
আন্তর্জাতিক
A A
ছবি: বিবিসি

ছবি: বিবিসি

১৯১৬ সালে দুই অস্ট্রেলিয়ান সৈন্যের একটি বোতলে লেখা বার্তা এক শতাব্দীরও বেশি সময় পরে দেশটির দক্ষিণ-পশ্চিম উপকূলে পাওয়া গেছে। তারা প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করতে ফ্রান্সে রওনা হওয়ার কয়েকদিন পরেই এই বার্তাগুলো লিখেছিলেন।

বুধবার ( ২৯ অক্টোবর) প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুসারে, একটি বোতলে দুটি বার্তা পাওয়া গেছে, যার একটির লেখক ছিলেন প্রাইভেট ম্যালকম নেভিল, অন্যটি প্রাইভেট উইলিয়াম হারলি। বার্তায় প্রাইভেট নেভিল তার মাকে জানান, জাহাজে খাবার খুব ভালো এবং তারা খুশি আছেন। কিন্তু এর কয়েকমাস পরই তিনি যুদ্ধে নিহত হন। অপরদিকে, প্রাইভেট হারলি যুদ্ধ শেষে জীবিত ফিরলেও তার লেখা বার্তাটি শুধুমাত্র যে পাবে, তার জন্য ছিল।

ছবি: বিবিসি

২০২৩ সালের অক্টোবর মাসে একটি নিয়মিত পরিষ্কার অভিযান চলাকালীন বোতলটি পেশোয়া সৈকতে পাওয়া যায়। স্থানীয় বাসিন্দা ডেব ব্রাউন এবং তার পরিবার এটি খুঁজে পায়। তারপর তারা সৈন্যদের পরিবারকে খুঁজে বের করেন। তাদের পরিবার এই দুষ্প্রাপ্য আবিষ্কারে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে ওঠেন।

এই বার্তাগুলো তাদের জন্য এক অদ্ভুত অভিজ্ঞতা। ম্যালকম নেভিলের নাতি হার্বি নেভিল বলেন, এটি অবিশ্বাস্য। এদিকে উইলিয়াম হারলির নাতনি অ্যান টার্নার বলেন, এই আবিষ্কার যেন তাদের প্রপিতামহের কাছ থেকে পাওয়া একটি ইশারা।

এই বার্তাগুলোকে এক ধরনের মিরাকল হিসেবে দেখা হচ্ছে, যেখানে এক শতাব্দী পরে যুদ্ধের সেই ভয়াবহ সময়ের গল্পগুলো আবার জীবিত হয়ে উঠেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১০০ বছর পরঅস্ট্রেলিয়ান সৈন্যদের বার্তাপ্রথম বিশ্বযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

চোট সেরে উঠেছেন মার্টিনেজ, খেলবেন প্রথম ম্যাচ থেকেই

জুন ১৩, ২০২৬

সম্প্রচার বন্ধ করে শাকিরার সঙ্গে সেলফি তুলে আলোচনায় আর্জেন্টাইন সাংবাদিক

জুন ১৩, ২০২৬

যে কারণে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে থাকবেন না ট্রাম্প

জুন ১৩, ২০২৬

পর্তুগালকে নিয়ে আশাবাদী রোনালদো বললেন ‘সব ভালোভাবেই যাবে’

জুন ১৩, ২০২৬

ঘরের মাঠে বসনিয়ার বিপক্ষে ড্র দিয়ে শুরু কানাডার

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT