চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাফটায় রেকর্ড মনোনয়ন পাওয়া ছবিটিতে কী আছে? 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৫ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের (বাফটা) মনোনয়ন তালিকায় সর্বাধিক মনোনয়ন পেয়েছে নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। জার্মান ভাষার এই চলচ্চিত্র ১৪টি মনোনয়ন পেয়েছে।

১৯২৮ সালে প্রকাশিত জার্মান কথাশিল্পী এরিক মারিয়া রেমার্কের উপন্যাস ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ অবলম্বনে তৈরি হয়েছে একই নামের ছবিটি। ছবির গল্প প্রথম বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি।

কৈশোর থেকে তারুণ্যে পা ফেলা নীতিবান জার্মান সৈনিক পল বাউমারের জীবন নিয়ে ছবির গল্প এগিয়ে যায়। দেশনায়ক হওয়ার রোমাঞ্চকর স্বপ্ন নিয়ে বন্ধুদের সাথে জার্মান সেনাবাহিনীতে যোগদানের পর, বাউমার যুদ্ধের কঠিন বাস্তবতার সম্পর্কে বুঝতে পারেন। নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে যুদ্ধে যোগ দিলেও বেচে থাকার কঠিন সংগ্রামের কাছে সেই স্বপ্ন চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

প্রথম বিশ্বযুদ্ধের বর্বরতা, ভয়াবহতা, সৈনিকদের মানসিক বিপর্যয় তুলে ধরা হয়েছে ছবিতে। বাউমার তার বন্ধুদের মৃত্যু দেখেছেন। যুদ্ধ মানুষকে কতটা স্বার্থপর করে তোলে তা বুঝেছেন। যুদ্ধের অমানবিক নৃশংসতা তরুণ সৈনিকদের মনে কত গভীরভাবে দাগ কাটে, তা দেখানো হয়েছে সিনেমায়। তুলে ধরা হয়েছে ভালো খাবার আর থাকার যায়গার সংকটে সৈনিকদের ক্ষোভের চিত্র।

এডওয়ার্ড বারগার পরিচালিত ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সবচেয়ে বড় বাজেটের জার্মান সিনেমা। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জার্মান-স্প্যানিশ অভিনেতা দ্যানিয়েল বুয়ো।

সেরা সিনেমা, নির্মাতা, সহযোগী চরিত্র ও চিত্রনাট্যসহ মোট ১৪টি ক্যাটাগরিতে পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকার অন্তর্ভুক্ত হয়েছে ছবিটি। বাফটায় ১২ বছর পর কোনও চলচ্চিত্র এতো মনোনয়ন পেলো। এর আগে ২০১১ সালে ‘দ্য কিংস স্পিচ’ ১৪টি বিভাগে মনোনীত হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেটফ্লিক্সপ্রথম বিশ্বযুদ্ধবাফটালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

জুন ১৬, ২০২৬

রামিসা হত্যা: দুই আসামির জন্য রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগের নির্দেশ

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান চুক্তির ফলে যে কারণে বেকায়দায় নেতানিয়াহু

জুন ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

কক্সবাজারে ডোবায় মিললো নিখোঁজ শিশুর মরদেহ

জুন ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ: শাস্তির মুখে শিক্ষক-কর্মকর্তারা

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT