অন্যান্য

টেডি বিয়ার পার করলো ১১৫তম জন্মদিন

সাদা টেডি বিয়ার খেলনা একটি কাঠের রেলিং এর উপর বসে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাদা টেডি বিয়ার খেলনা একটি কাঠের রেলিং এর উপর বসে আছে, পেছনে সবুজ গাছের পাতা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টেডি বিয়ার ১১৫তম জন্মদিন পার করলো। ১৯০২ সালে জন্ম হয় এই টেডি বিয়ারের। পৃথিবীতে অন্যান্য প্রাণীর মতো জন্ম হয়েছিলো এটির। শুনে অবাক হতে পারেন; তবে ঘটনা সত্য। হয়তো প্রাণীর মতো জন্মগ্রহণ করেনি এ টেডি বিয়ার। কিন্তু শিল্পীর হাতে তৈরি নতুন সৃষ্টিও একধরণের নতুন জন্ম। সেভাবেই সৃষ্টি আজকের টেডি বিয়ার।

প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে ১৯০২ সালের ঘটনা। মিসিসিপি এবং লুসিয়ানিয়ার সীমান্ত সমস্যা নিয়ে চিন্তিত ছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট। মন ভাল করতে শিকারে গিয়েছিলেন তিনি। সেখানে শিকার না পাওয়ায় রুজভেল্টের জন্য ছোট একটি ভল্লুকের ছানা আনা হয়েছিলো। তবে সেই ছোট্ট ভল্লুকে গুলি না করে ছেড়ে দিলেন রুজভেল্ট। এ ঘটনার পর কার্টুনিস্ট ক্লিফর্ড বেরিম্যান ‘ড্রইং দ্য লাইন ইন মিসিসিপি’ কার্টুনে এই গল্প তুলে ধরলেন। এই কার্টুন দেখেই এক খেলনার দোকানের মালিক বানালেন টেডি বিয়ার।

এরপর টেডি বিয়ারের ব্যাপক চাহিদা দেখে ১৯০৩ সালে তৈরি হয় আইডিয়াল টয় কোম্পানি। আজ পৃথিবীর প্রতি প্রান্তে সব বয়সী মানুষের কাছেই প্রিয় হয়ে উঠেছে এ টেডি বিয়ার।

বিষয়:প্রথম বিশ্বযুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…