ফুটবল

লাতিন আমেরিকার বর্ষসেরা কোচ বিশ্বকাপজয়ী স্কালোনি

আন্তর্জাতিক ফুটবল দলের কোচ বিশ্বকাপের সেরা কোচের পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের সেরা কোচের পুরস্কার গ্রহণের সময় একজন কোচের হাসি ও গর্বের প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

লাতিন আমেরিকার বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন কাতার বিশ্বকাপে ৩৬ বছর পর আর্জেন্টিনাকে শিরোপা জেতানো লিওনেল স্কালোনি। ব্রাজিলের ক্লাব পালমেইরাসের কোচ অ্যাবেল ফেরেইরাকে হারিয়ে সেরা হন ৪৪ বর্ষী আর্জেন্টাইন।

ফেরেইরাকে হারানোর পথে স্কালোনি পেয়েছেন ১০৭ ভোট, ফেরেইরা ৩৫টি। মিডিয়া আউটলেট এল পাইস প্রতিবছর মর্যাদাপূর্ণ এ পুরস্কার ঘোষণা করে।

আর্জেন্টিনায় কোচ হিসেবে লিওনেল স্কালোনির রাজত্ব শুরু হয় ২০২১ সালে, ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতে। ২০২২ সালে ইউরো জেতা ইতালিকে হারিয়ে লা ফিনালিস্সিমা জেতে মেসিবাহিনী।

২০২২ সালের ডিসেম্বরে ৩৬ বছর ধরে আকাঙ্ক্ষিত বিশ্বকাপ শিরোপা জেতে স্কালোনির দল। গতমাসে ফিফা বর্ষসেরা কোচও হয়েছেন তিনি।

বিষয়:আর্জেন্টিনা ইতালি কাতার বিশ্বকাপ-2022 ফেরেইরা ব্রাজিল স্কালোনি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…