চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শিল্পকলার প্রতিটি টাকার হিসাব প্রকাশ হবে ওয়েবসাইটে’

শিল্পকলার আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণের কথা বললেন নতুন মহাপরিচালক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৫ পূর্বাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A

বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক হিসেবে গড়ে তোলা হবে, আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে ব্যয় বিভাজন ওয়েবসাইটে প্রকাশ করা হবে- বলে মন্তব্য করেন শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে আর্থিকভাবে সক্ষম ও স্বয়ংসম্পূর্ণ করতে সংস্কৃতি খাতে দেশের জিডিপি’র কমপক্ষে তিন শতাংশ সরকারি বরাদ্দ দেয়ারও এসময় আহ্বান জানান সৈয়দ জামিল আহমেদ।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সাংবাদিকদের সাথে প্রথম মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিভিন্ন কর্মপরিকল্পনা ও রুপরেখা তুলে ধরেন নবনিযুক্ত মহাপরিচালক। জানান শিল্পকলা নিয়ে তার মহাপরিকল্পনার কথা।

জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কার, পরিচালন-নীতি, আইন-প্রবিধানমালা বিষয়ে করণীয় নিয়ে তার পরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন, “সংস্কৃতি কেবল আনন্দ-বিনোদনের ক্ষেত্র নয়, এটি একটি নান্দনিক উপস্থাপনা যার মাধ্যমে কোন জাতির জীবনীশক্তির প্রতিফলন ঘটে”।

মহাপরিচালক বলেন, “একক জাতি, রাষ্ট্র ও মতাদর্শ ভিত্তিক সাংস্কৃতিক চর্চাকে একাডেমি সর্বদা “না” বলবে। বরং, বহু জাতি, বহু ভাষা, বহু ধর্ম, বহু ভাবাদর্শ ভিত্তিক সৃষ্টি-সৌন্দর্য্য-আনন্দের এক সংলাপাত্মক জনগণতান্ত্রিক শিল্প-পরিসর রূপে গড়ে উঠবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি”।

Reneta

পরে, সাংবাদিকদের প্রশ্নোত্তার পর্বে তিনি বলেন, “রাজধানী কেন্দ্রিকতা শুধু নয়, জেলা শিল্পকলা একাডেমিগুলোকে সক্রিয় করে কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে অ্যাকাউন্ট অ্যাসিট্যান্টসহ বেশ কিছু পদ সৃজন করা হবে”।

স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যেমে একাডেমি সংক্রান্ত কাঠামো ও অবকাঠামোগত কাজগুলো এগিয়ে নেয়ার কথা জানান তিনি। এছাড়া একাডেমিকে গবেষণা ও চর্চায় সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে এগিয়ে নিতে তথ্য ও পরামর্শ প্রদানের মাধ্যমে সকল গনমাধ্যমকে সহযোগিতা করার আহ্বান জানান মহাপরিচালক। অনুষ্ঠানে একাডেমির কর্মকর্তাবৃন্দ ও অনান্যরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনশিল্পকলাসৈয়দ জামিল আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আই বার্তাকক্ষে সমর্থনে এগিয়ে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায়?

জুন ১৬, ২০২৬

মেসি-এমবাপে-হালান্ডের বিশ্বকাপ শুরু হচ্ছে

জুন ১৬, ২০২৬

‘কল্কি ২’ তে দীপিকাকে সরিয়ে সুমতির চরিত্রে আলিয়া?

জুন ১৬, ২০২৬

অভিনয়ে নামলেন ফুটবলার জামাল ভূঁইয়া

জুন ১৬, ২০২৬

চ্যানেল আইতে পাঁচ তারকার স্মৃতিময় একদিন

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT