রাজনীতি

সড়ক দুর্ঘটনায় আহত সারজিস আলম

সারজিস আলমের পোর্ট্রেট, আধুনিক পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সারজিস আলমের একটি ছবি, তিনি আধুনিক পোশাক পরিহিত, পেছনে লাল ইটের দেয়াল ও সবুজ গাছের পাতা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রাইভেট কার দুর্ঘটনায় আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সারজিস আলম সাংবাদিকদের জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে বাংলামোটর কেন্দ্রীয় অফিসে যাচ্ছিলেন। ব্রিটিশ কাউন্সিলের সামনে এলে এক শিশু গাড়ির সামনে হঠাৎ দিয়ে দৌড় দেয়। তখন প্রাইভেট কার ব্রেক করলে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে তিনি আহত হন।

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক জাবির হোসেন বলেন, সমন্বয়ক সারজিস আলম আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। তার বাঁ চোখের পাশে সামান্য কেটে গেছে। চক্ষু বিভাগে তার ক্ষত জায়গায় একটি সেলাই দেওয়া হয়েছে। তবে তার চোখ, মাথায় কোনো সমস্যা নেই। প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

বিষয়:দুর্ঘটনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারজিস আলম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…