চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সানজিদার ইস্টবেঙ্গলে অভিষেক, খেললেন পুরো ম্যাচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
সানজিদা ফুটবল খেলছেন, ইস্টবেঙ্গল ও অন্য দলের খেলোয়াড়রা মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ইস্টবেঙ্গলে অভিষেক ম্যাচ খেলে ফেললেন সানজিদা আক্তার। মঙ্গলবার দলটির প্রথম নারী বিদেশি ফুটবলার হিসেবে খেলেন বাংলাদেশ তারকা। ১০ নম্বর জার্সিতে খেলে ম্যাচের পুরোটা সময় মাঠেই থাকলেন তিনি।

ঘরের মাঠ ইস্টবেঙ্গল গ্রাউন্ডে স্পোর্টস উড়িষ্যার বিপক্ষে শুরুর একাদশে ছিলেন সানজিদা। লাল-সবুজের দলের জার্সিতে ফরোয়ার্ড পজিশনে খেললেও তাকে মধ্যমাঠের বাঁ-প্রান্তে খেলানো হয়েছে। খেলার ফল ছিল গোলশূন্য ড্র।

গতবছর বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কয়েকজনকে নিতে আগ্রহ দেখায় ক্লাবটি। কলকাতার ক্লাবটি সানজিদা আক্তারের প্রতি আগ্রহের কথা জানায়। ইন্ডিয়া ওমেন্স লিগে খেলানোর জন্য কলসিন্দুর থেকে উঠে আসা তারকাকে দেয়া হয় প্রস্তাব। বাফুফের সবুজ সংকেত পেয়ে কয়েকদিন আগে কলকাতা পাড়ি দেন জাতীয় দলের এ ফরোয়ার্ড।

সানজিদার পরের ম্যাচ ৫ ফেব্রুয়ারি, স্টার্টের বিপক্ষে। তিনি বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুনকে এ ম্যাচে প্রতিপক্ষ পাবেন। স্থানীয় সময় দুপুর ২টায় ইস্টবেঙ্গল গ্রাউন্ডে শুরু হবে খেলা।

ইন্ডিয়া ওমেন্স লিগের পয়েন্ট টেবিলে ভালো অবস্থায় নেই ইস্টবেঙ্গল। ৭ ম্যাচে এক জয় ও এক ড্রয়ে মাত্র ৪ পয়েন্ট নিয়ে দলটি সাত দলের মধ্যে ষষ্ঠ স্থানে আছে। যদিও ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থাকা উড়িষ্যাকে রুখে দিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে সানজিদার দল। এদিকে সাবিনার কিক স্টার্ট ৭ ম্যাচে ১৪ পয়েন্ট তৃতীয় স্থানে রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্ডিয়া ওমেন্স লিগইস্টবেঙ্গললিড স্পোর্টসসানজিদা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কট্টরপন্থীদের বিরুদ্ধে সেনা প্রধানের কঠোর অবস্থানে পাকিস্তানে কী ঘটছে!

আগস্ট ৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে এক ফিশারি থেকে সাবেক পুলিশের মরদেহ উদ্ধার

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শুধু রাজনৈতিক দলগুলোর ছিল না, বিপ্লবে অংশ নেওয়া মানুষদেরও ছিল: নাহিদ ইসলাম

আগস্ট ৭, ২০২৬

ছয় বছরের নতুন চুক্তিতে রিয়ালেই থাকছেন ভিনিসিয়াস

আগস্ট ৭, ২০২৬

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT