মেয়ের মা হলেন সংগীতশিল্পী লিজা
ঘরোয়া আয়োজনে ২০২২ সালে বিয়ে করেন ক্লোজআপ ওয়ান তারকা লিজা

প্রাকৃতিক পরিবেশে হাস্যোজ্জ্বল তরুণী, সবুজ মাঠের পটভূমিতে, সুন্দর পোশাক পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ
সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা মা হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লোজআপ ওয়ান তারকার মা হওয়ার খবরটি জানিয়ে়ছেন জনপ্রিয় গীতিকার কবির বকুল।
কবির বকুল জানান, ১৮ মার্চ বাংলাদেশ সময় বিকেল ৪টায় নিউ ইয়র্কের একটি হাসপাতালে কন্যাসন্তান জন্ম দেন লিজা। বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।
ঘরোয়া আয়োজনে ২০২২ সালে বিয়ে করেন লিজা। বর যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকার। তবে লিজার বিয়ের খবরটি প্রকাশ্যে আসে গেল বছর নভেম্বরে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






