চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাইরাল হওয়া ভিডিওর ব্যাখ্যা দিলেন সানা খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৩ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০২৩
বিনোদন
A A

প্রতিবছরই রাজনৈতিক নেতা বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে উপস্থিত হয় প্রায় পুরো বলিউড। এবছরেও যার ব্যতিক্রম হয়নি। সালমান খান, রাশমি দেশাই, জাভেদ জাফরি, পূজা হেগড়ে, সেলিম খান, অর্পিতা খান, আয়ুশ শর্মা, শেহনাজ গিল, সুনীল শেঠি, উর্মিলা মাতন্ডকার, প্রীতি জিনতা সহ এবারের ইফতার পার্টিতে হাজির ছিলেন অনেকেই। কিন্তু তার মাঝেই সকলের নজরে এসেছেন বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান ও তার স্বামী মুফতি আনাস সাঈদ।

মূলত বাবা সিদ্দিকির ইফতার পার্টির একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটিতে দেখা গেছে, অন্তঃসত্ত্বা স্ত্রী সানা খানের হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন তার স্বামী মুফতি আনাস সাঈদ। সানার প্রতি তার স্বামীর এমন নিষ্ঠুরতা দেখে রেগে গিয়েছেন অনেকেই। মন্তব্য ভেসে আসছে,“অভিনয় ছেড়ে বিয়ের পরে এই হাল সানার?”

ভিডিওটিতে দেখা যায়, পরনে কালো বোরখা, গর্ভের ভারে হাঁটতে পারছেন না সানা। নিজ মুখেও বলছেন সে কথা। ঘর্মাক্ত সানাকে বলতে শোনা যায়, “আর পারছি না, এখানে একটু দাঁড়াই…” কিন্তু ভ্রূক্ষেপ নেই তার স্বামীর। স্ত্রীর হাত ধরে টেনে হাঁটতে হাঁটতে চলে গেলেন একেবারে ক্যামেরার আড়ালে।

তবে কি অনাগত সন্তান কিংবা স্ত্রীর প্রতি কোন মায়াই কি নেই সাঈদের? তাতেই ক্ষোভ উগরে মন্তব্য করলেন অনেকে। যদিও ভিডিওটি সানার নজরে আসতেই অনুরাগীদের আশ্বস্ত করেন। তিনি বলেছেন, “আমার শরীর খারাপ লাগছিল তাই ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন আমার স্বামী। ভাই ও বোনেরা, আমি ঠিক আছি। আমায় নিয়ে দুশ্চিন্তা করবেন না।”

বলিউডে যখন ধীরে ধীরে তার জনপ্রিয়তা বাড়ছিল, ঠিক সেই সময় ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে ১৫ বছরের অভিনয় ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছিলেন বলিউড অভিনেত্রী সানা খান। এরপর ২০২০ সালের নভেম্বরে সাঈদের সঙ্গে বিয়ে হয় তার। সানার স্বামী মৌলবি এবং ইসলাম ধর্মের গবেষক। বিয়ের পরই সানা ছেড়েছেন আগের বেশবাস। ধারণ করেছেন হিজাবও। তা নিয়েও কম হইচই হয়নি।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Reneta

সূত্র: এনডিটিভি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়পূজা হেগড়েপ্রীতি জিনতাবলিউডসানা খানসালমান খানসিনেমাসেলিম খানস্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

জুলাই ১, ২০২৬

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মিলবে সর্বোচ্চ ৫ লাখ পাউন্ডের অনুদান

জুলাই ১, ২০২৬

৬৮ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় বাওয়ানী উচ্চ বিদ্যালয়ে নতুন কমিটি

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT