ক্রিকেট

শ্বাসরুদ্ধকর ফাইনাল, পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

এশিয়া কাপ রাইজিং স্টারস

শ্বাসরুদ্ধকর ফাইনাল, পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন  শ্রীলঙ্কা

১৯৮/৬ থেকে ১৯৮/৯, নিশান মাদুশ্কা আউটের পর দ্রুতই ২ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়েছিল শ্রীলঙ্কা এ দল। এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে খুব একটা পূঁজি না পেলে বলে লড়াই জমায় পাকিস্তান এ দল। নবম উইকেট হারানোর পর লঙ্কানদের জিততে দরকার ছিল ১৮ রান। গারুকা সংকেতকে সঙ্গী করে শ্বাসরূদ্ধকর ম্যাচে ১ উইকেটে জিতে আসরের প্রথম শিরোপা জিতেছে লঙ্কানরা। টুর্নামেন্টের সব খেলা সরাসরি সম্প্রচার করেছে জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন।

এশিয়া কাপ রাইজিং স্টারসের দ্বিতীয় আসর এটি। টি-টুয়েন্টি ফরম্যাটে হওয়া ২০২৫ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। তাদেরই হারিয়ে ওয়ানডে ফরম্যাটে গড়ানো দ্বিতীয় আসরে শিরোপা ঘরে তুলেছে শ্রীলঙ্কা।

কাতারের দোহায় ওয়েস্ট এন্ড পার্কে টসে জিতে আগে ব্যাটে নামে পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেটে ২১৬ রান তোলে তারা। জবাবে নেমে ৪১.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় শ্রীলঙ্কা।

রানতাড়ায় নেমে ৩৮ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা এ দল। সিনথে জয়াবর্ধনে আউট হন ১৩ বলে ২০ রান করে। ৯.৩ ওভারে দলীয় ৬০ রানে আউট হন আরেক ওপেনার লাসিথ ক্রসপুল্লে। ২৬ রান করেন।

তৃতীয় উইকেটে পবন রত্নায়েকে নিয়ে ৮০ রানের জুটি গড়েন মাদুশ্কা। ২৩.৪ ওভারে দলীয় ১৪০ রানে পবন আউট হন। ৩৯ বলে ৩০ রান করেন। দুই বলের ব্যবধানে খালি হাতে ফেরেন নিপুন ধনঞ্জয়। মাদুশ্কা একপ্রান্ত আগলে রাখলেও ১৬৮ রানে পঞ্চম উইকেট হারায় শ্রীলঙ্কা। জানিথ লিয়ানেগে আউট হন ১১ বল করে।

১৭৬ রানে রাভিন্দু ফের্নান্দো আউট হন ৩ রান করে। ৩৬তম ওভারের শেষ বলে দলীয় ১৯৮ রানে মাদুশ্কা আউট হন ৮৭ রান করে। ৯৫ বলের ইনিংসে ছিল ৬ চার ও ২ ছক্কার মার। এরপর ধস নামে লঙ্কানদের। ৩৭তম ওভারের প্রথম বলে বিজয়কান্থ বিয়াশকান্থ, চতুর্থ বলে ভানুজা শাহান আউট হন।

জয় থেকে ১৮ রান দূরে থাকতে ৯ উইকেট হারিয়ে চাপে পড়ে লঙ্কানরা। পরে গারুকাকে নিয়ে লাহিরু সামারাকুন জয় নিশ্চিত করেন। ২২ বলে ১৫ রান করেন সামারাকুন। গারুককা ৪ রান করেন।

পাকিস্তান বোলারদের মধ্যে আলি রেজা ৩ উইকেট নেন। সুফিয়ান মুকিম ২ উইকেট নেন।

এর আগে ব্যাটে নেমে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন শাহজাইব খান। শামিল হোসেন করেন ৪০ রান। রোহাইল নাজির ৩৭ এবং আব্দুল সামাদ করেন ৩৩ রান।

লঙ্কান বোলারদের মধ্যে রাভিন্দু ফের্নান্দো ও গারুকা সানকেথ ৩টি করে উইকেট নেন। ভানুজা শাহান নেন ২ উইকেট।

বিষয়:এশিয়া কাপ রাইজিং স্টারস পাকিস্তান এ ফাইনাল মাদুশ্কা শ্রীলঙ্কা এ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…