চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেছাল হামজাদের ম্যাচের টিকিট বিক্রির সময়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩০ অপরাহ্ণ ২৪, মে ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হতে চলেছে হামজা দেওয়ান চৌধুরীর। ঢাকা জাতীয় স্টেডিয়ামে গড়াবে সেই ম্যাচ। শনিবার দুপুর ১২টা থেকে অনলাইন প্লাটফর্মে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও বিক্রির সময় পিছিয়েছে ৮ ঘণ্টা। নতুন সময় অনুযায়ী রাত ৮টা থেকে পাওয়া হামজাদের ম্যাচের টিকিট।

এর আগে ম্যাচটির টিকিটের দাম ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ১৮ হাজার ৩০০টি টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে তারা। যেখানে সাধারণ দর্শকরা সর্বনিম্ন ৪০০ টাকায় দেখা যাবে হামজা চৌধুরী, জামাল ভুঁইয়াদের খেলা।

বাফুফে এবার প্রথমবারের মতো অনলাইন টিকিট সিস্টেমে প্রবেশ করছে। টিকিফাই নামক এক প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটে বাফুফের টিকিট বিক্রি করবে। টিকিফাই ডট লাইভ (tickify.live) ওয়েবসাইটে প্রবেশ করে নাম, মোবাইল নম্বর, ইমেইল ও জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধনের পর পেমেন্ট সম্পন্ন হলে ই-মেইলে টিকিট পাবেন গ্রাহকরা। একজন এক আইডি দিয়ে সর্বোচ্চ ৫টি টিকিট নিতে পারবেন।

টিকিটের দাম শুরু হবে ৪০০ টাকা থেকে। সর্বোচ্চ ক্যাটাগরির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। হসপিটালটি ও কর্পোরেট বক্সের টিকিট কিনতে লাগবে ৫ হাজার টাকা।

উল্লেখ্য, ২০২০ সালে সবশেষ ঢাকার জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হয়েছিল। সংস্কারের প্রায় চার বছর পর সিঙ্গাপুর ম্যাচ দিয়ে আবারও ঢাকা স্টেডিয়ামে গড়াচ্ছে আন্তর্জাতিক ফুটবল। এই ম্যাচেই বাংলাদেশের জার্সিতে ঘরের মাঠে অভিষেক হবে হামজা চৌধুরীর। শুধু হামজা নয়, সেদিন লাল-সবুজ জার্সিতে অভিষেক হতে পারব কানাডা জাতীয় দলে খেলা সামিত সোম ও ইতালি চতুর্থ বিভাগে খেলা ফাহমিদুল ইসলামেরও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিকিট বিক্রিবাফুফেবাংলাদেশলিড স্পোর্টসসামিত সোমসিঙ্গাপুরহামজা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

জুন ২৫, ২০২৬

নকআউটে মেক্সিকোর সঙ্গী সাউথ আফ্রিকা, অপেক্ষায় কোরিয়া, চেকদের বিদায়

জুন ২৫, ২০২৬

উন্মাদনাকে দর্শকদের আরও কাছে পৌঁছে দিতে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুন ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দুপুরের মধ্যে ১১ জেলায় বজ্রবৃষ্টির আভাস

জুন ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT