বিনোদন

সালমানের সঙ্গে জমবে ‘বাহুবলী’র ‘কাটাপ্পা’র লড়াই

সালমানের সঙ্গে জমবে বাহুবলী ও কাটাপ্পার লড়াই, দুই অভিনেতার চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই অভিনেতার চরিত্রের ছবি, একদিকে বাহুবলী, অন্যদিকে কাটাপ্পা, লড়াইয়ের দৃশ্যের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

‘বাহুবলী’ ছবিতে ‘বাহুবলী’কে খুন করে হইচই ফেলে দিয়েছিলেন ‘কাটাপ্পা’। এবার সেই ‘কাটাপ্পা’র সঙ্গেই লড়বেন সালমান। জানা গেছে অভিনেতার ‘সিকান্দার’-এ খল চরিত্রে থাকছেন ‘কাটাপ্পা’ খ্যাত অভিনেতা সত্যরাজ।

ছবির ঘোষণা হওয়ার পর থেকেই প্রশ্ন ছিল, কে এই ছবিতে খলনায়কের চরিত্রে থাকবেন, কাকে দেখা যাবে সালমানে সঙ্গে লড়তে? অবশেষে জানা গেল সত্যরাজকে দেখা যাবে এই চরিত্রে। দক্ষিণ ভারতীয় এক সংবাদমাধ্যমে এ কথা নিজেই জানিয়েছেন সত্যরাজ।

কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে ‘সিকান্দার’ ছবির শুটিং। শুটিং ফ্লোর থেকে ফাঁস হয়েছে ছবিও। ছবিটিকে ঘিরে ভক্তদের উত্তেজনাও তুঙ্গে। ‘কাটাপ্পা’ থাকছেন এই খবরে ভক্তদের কৌতূহল আরও বেড়ে গেছে ছবিটিকে ঘিরে।

এই ছবিতে সালমানের বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করছেন রাশমিকা। কিন্তু নায়িকা নিয়ে চলছে বিতর্ক। সালমান-রাশমিকা জুটি অনেকেই পছন্দ করছেন না। তাদের বয়সের পার্থক্য নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা।

এআর মুরুগাদোস পরিচালিত এই ছবি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ২০২৫-এর ঈদে আসতে চলেছে ‘সিকান্দার’।

সূত্র: পিঙ্কভিলা

বিষয়:সত্যরাজ সালমান খান সিকান্দার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…