বিনোদন

আবারও এক ছবিতে সালমান-শাহরুখ, ৪৫ দিন ধরে তৈরি হবে শুটিং সেট

সালমান খান ও শাহরুখ খান একসঙ্গে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমান খান ও শাহরুখ খান একসঙ্গে শুটিং সেটে দেখা যাচ্ছে, যা ৪৫ দিন ধরে তৈরি হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সালমানের ‘টাইগার থ্রি’ ছবির জন্য প্রকাণ্ড এক শুটিং সেট নির্মাণ করা হবে। এই সেটে এক সঙ্গে শুটিং করবেন শাহরুখ খান ও সালমান খান।

জানা গেছে সেটটি তৈরি করতে ৪৫ দিন লাগবে। সেটে ধারণ করা হবে দুর্দান্ত সব অ্যাকশনের দৃশ্য। ‘টাইগার থ্রি’ এর সবচেয়ে বড় চমক থাকবে এই দৃশ্যগুলো। এপ্রিলে শুরু হবে এই সেটে শুটিং। এক সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে এই খবর।

সূত্র আরও বলেছেন, “সালমান যখন শাহরুখের জন্য ‘পাঠান’-এ অংশ নিয়েছেন, তখন দর্শকদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস দেখা গেছে থিয়েটারে। তাদেরকে আবারও একসঙ্গে দেখতে চান ভক্তরা। আর তাই ‘টাইগার থ্রি’তে টান টান উত্তেজনাময় অ্যাকশন দৃশ্যে দেখা মিলবে এই দুই তারকার।”

সালমানের ছাড়াও ‘টাইগার থ্রি’-তে আছেন কারিনা। অভিনেত্রীর চরিত্রের নাম ‘জোয়া।’ ইমরান হাশমি আছেন খল চরিত্রে। দিওয়ালিতে মুক্তি পাবে এই ছবি।
সূত্র: কইমই

বিষয়:টাইগার থ্রি শাহরুখ খান সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…