বিনোদন

সালমানকে ছাড়াই শেষ ‘সিংঘম অ্যাগেইন’র শুটিং

সালমান খান ও তার সহকর্মীরা শুটিং সেটে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমান খান ও তার সহকর্মীরা শুটিং সেটে হাসিমুখে ছবি, যা সিনেমার দৃশ্যের জন্য ধারণ করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাবা সিদ্দিকির মৃত্যুর পরে ওলটপালট হয়ে গিয়েছে সালমান খানের জীবন। লরেন্স বিষ্ণোইদের মূল নিশানায় তিনি। নিরাপত্তা জোরদার করলেও প্রতি মুহূর্ত কাটছে আতঙ্কে। চুক্তিবদ্ধ রয়েছেন বলে বাধ্য হয়ে ‘বিগবস ১৮’র কাজ চালিয়ে যাচ্ছেন। তবে বাদ দিয়েছেন ‘সিংঘম অ্যাগেইন’র শুটিং।

তারকাখচিত ‘সিংঘম অ্যাগেইন’ ছবিতে চুলবুল পাণ্ডে চরিত্রে ক্যামিও চরিত্রে অভিনয় করার কথা ছিল সালমান খানের। বন্ধু রোহিত শেঠি ও অজয় দেবগনের অনুরোধেই এই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা দিতে রাজি হয়েছিলেন তিনি। কিন্তু সেই কথা সালমান রাখতে পারবেন না বলে শোনা যাচ্ছে।

একের পরে এক খুনের হুমকি পাচ্ছেন তিনি। বাবা সিদ্দিকির চেয়েও কঠিন পরিণতি হবে, এমন হুমকিও দেওয়া হয়েছে তাকে। এই পরিস্থিতির কথা মাথায় রেখেই ‘সিংঘম অ্যাগেইন’ ছবিতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মুম্বাইয়ের এক তামাক কারখানায় সালমানের একদিনের শুটিং হওয়ার কথা ছিল। একের পর এক হুমকির কারণে সেই শুটিং বাতিল হয়েছে। এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, ‘রোহিত শেঠি ও অজয় দেবগনও নিজেদের মধ্যে আলোচনা করেছেন। এই অবস্থায় তারাও সালমানকে আর অনুরোধ করতে চাইছেন না। এই সময় সালমানকে অনুরোধ করা মোটেই উচিত হবে না।’

১৮ অক্টোবরের মধ্যে রোহিতকে সেন্সর বোর্ডের কাছে ছবিটি জমা দিতে হতো, হাতে সময়ও ছিল না। তাই এই পরিস্থিতিতে সালমানকে ছাড়াই ছবির কাজ শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বিষয়:সালমান খানসিংঘম অ্যাগেইন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…