চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সিকান্দার’-এ দ্বৈত ভূমিকায় সালমান!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৫ অপরাহ্ণ ২০, আগস্ট ২০২৪
বিনোদন
A A
সালমান খান 'সিকান্দার' সিনেমায় দ্বৈত ভূমিকায় অভিনয় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডে সালমান খান এবং সাজিদ নাদিয়াদওয়ালা জুটি মানেই যেন ধামাকা। সেই ধামাকার ধারাবাহিকতাই শিগগির আসতে চলছে সালমান-সাজিদ জুটির পরবর্তী অ্যাকশন-প্যাকড সিনেমা ‘সিকান্দার’।

ইতোমধ্যেই যার প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে। দ্বিতীয় লটের শুটিং শুরু হবে আগামী ২২ আগস্ট। এবার জানা গেল আসন্ন সিনেমাটি নিয়ে নতুন এক তথ্য।

জানা গেছে, ‘সিকান্দার’এ দ্বৈত চরিত্রে দেখা যাবে সালমানকে। যার একটি অবতার হল একজন সফল ব্যবসায়ী। যিনি তার জনহিতকর প্রচেষ্টার জন্য পরিচিত এবং একজন সহৃদয় ব্যক্তি হিসাবে চিত্রিত।

অন্যদিকে মুদ্রার অপরপৃষ্টে দেখা যাবে সালমানের ব্যক্তিত্বের ভিন্ন দিক। যেখানে তাকে দেখা যাবে একজন পুলিশ অফিসারের চরিত্রে। অর্থাৎ দর্শক সালমানকে আরো একবার পাবে ‘দাবাং’ রূপে।

এদিকে গেল বছর ‘টাইগার থ্রি’র মুক্তির পর থেকেই সালমানের পরবর্তী সিনেমার অপেক্ষায় তার ভক্তরা। তাই তার নতুন ছবির ঘোষণা আসতেই ছবিটির প্রতিটি আপডেট জানাতে ব্যাকুল থাকেন সালমান ভক্তরা।

প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালার সঙ্গে এর আগেও একাধিক ছবিতে কাজ করেছেন সালমান। যেই তালিকায় রয়েছে ‘কিক’, ‘জুড়ুয়া’, ‘মুঝসে শাদি কারোগি’, ‘জানে মান’ সহ আরও বেশ কিছু ছবি। যেগুলো প্রত্যকটি ছবিই ছিল ব্যবসা সফল। তাইতো ‘সিকান্দার’ নিয়েও দর্শকদের প্রত্যাশা অনেক বেশি। ছবিটি ২০২৫ সালের ঈদে মুক্তি পেতে পারে বলে জানা যাচ্ছে।- বলিউড হাঙ্গামা

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাকশন-প্যাকড সিনেমাসালমান খানসিকান্দার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এই গরমে খান ৩ স্মুদি, মিলবে প্রশান্তি ও পুষ্টি

আগস্ট ৫, ২০২৬

রাজধানীতে একাধিক কর্মসূচি, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ ডিএমপির

আগস্ট ৫, ২০২৬
৫ আগস্ট ২০২৪

৩ আগস্ট থেকে ৫ আগস্ট: গণভবন ও সেনা সদরের ভেতরে যা ঘটেছিল

আগস্ট ৫, ২০২৬

৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, ব্যবহার না করার পরামর্শ

আগস্ট ৫, ২০২৬

জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনে ড. ইউনূস, ইতিহাস থেকে পথ খোঁজার আহ্বান

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT