চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অরিজিতের সঙ্গে দ্বন্দ্ব, সালমানের ভুল স্বীকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০২৫
বিনোদন
A A
অরিজিত ও সালমানের ছবি, একে অপরের সঙ্গে দ্বন্দ্বের বিষয়টি ফুটে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অরিজিৎ সিংহের সঙ্গে সালমান খানের দ্বন্দ্বএর কথা বলিউডের সকলেরই জানা। দীর্ঘ ৯ বছর মুখ দেখাদেখি বন্ধ ছিল তাদের। ২০২৩ সালে এ বিরোধের অবসান ঘটে। তবে এ নিয়ে কখনো কথা বলতে দেখা যায়নি সালমান খানকে। এবার সালমান খান বিরোধ অবসানের কথা জানিয়ে নিজের ভুল স্বীকার করলেন।

বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’। বরাবরের মতো এ শোয়ের উনিশতম আসরও সঞ্চালনা করছেন সালমান খান। এতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন গায়ক অরিজিৎ সিং। সেখানে প্রসঙ্গটি তুলেন আরেক অতিথি কমেডিয়ান রবি গুপ্তা।

এ পরিস্থিতিতে সালমান খান বলেন, “অরিজিৎ আর আমি ভালো বন্ধু। ওটা একটা ভুল বোঝাবুঝি ছিল। আর সেটা আমার দিক থেকেই হয়েছিল। এরপর ও আমার জন্য গানও গেয়েছে। ‘টাইগার থ্রি’ সিনেমার জন্য গেয়েছে, এখন ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমার জন্য গান করছে অরিজিৎ।”

২০১৪ সালে একটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সালমানের সঙ্গে অরিজিতের ঝামেলার সূত্রপাত। অনুষ্ঠানটি সালমানের সঙ্গে সঞ্চালনা করছিলেন রীতেশ দেশমুখ। অরিজিতের ক্যারিয়ার তখন গোড়ার দিকে। একটি গানের সম্পাদনার কাজ নিয়ে কলকাতায় ব্যস্ত ছিলেন তিনি। টানা ১২-১৩ ঘণ্টা কাজের পর মুম্বাই উড়ে যান অরিজিৎ। হোটেলে না গিয়েই সোজা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পৌঁছান।

পুরস্কার নিতে অরিজিৎ যখন মঞ্চে যান, তখন তার পায়ে ছিল চপ্পল, পরনে ছিল ক্যাজুয়াল শার্ট। ঘুম চোখে মঞ্চে উঠার পর সালমান স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রশ্ন করেন, “ঘুমিয়ে গিয়েছিলে?” জবাবে অরিজিত মজা করে বলে বসেন, “কী করব, আপনারা ঘুম পাড়িয়ে দিলেন।” অরিজিতের এ জবাব সহজভাবে নেননি সালমান। বরং তার মনে হয়েছিল অরিজিৎ তার সঞ্চালনা নিয়ে বাঁকা জবাব দিয়েছেন। আর তাতেই অসম্মানিত বোধ করেছিলেন ‘দাবাং’ খ্যাত সালমান।

এমনকী সেদিন ক্যামেরার সামনেও সেই অভিব্যক্তি লুকিয়ে রাখেননি ভাইজান। সালমান পাল্টা বলেছিলেন, “এ রকম গান গাইলে লোকে ঘুমিয়েই যাবে।” এ ঘটনার পর থেকে সালমান-অরিজিতের মাঝে তৈরি হয় দূরত্ব। যদিও বিষয়টি নিয়ে সালমানের কাছে ক্ষমা চেয়েছিলেন অরিজিৎ। কিন্তু তাতে মন গলেনি সালমানের। সর্বশেষ সব ভুলে ২০২৩ সালের ৪ অক্টোবর সালমান খানের বাড়িতে হাজির হন জনপ্রিয় এই গায়ক। আর এবার সালমান নিজের ভুল স্বীকার করে দ্বন্দ্বের চূড়ান্ত ইতি টানেন। –দ্য ইকোনোমিক টাইমস 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরিজিৎ সিংবিগ বসরিয়েলিটি শোসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কট্টরপন্থীদের বিরুদ্ধে সেনা প্রধানের কঠোর অবস্থানে পাকিস্তানে কী ঘটছে!

আগস্ট ৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে এক ফিশারি থেকে সাবেক পুলিশের মরদেহ উদ্ধার

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শুধু রাজনৈতিক দলগুলোর ছিল না, বিপ্লবে অংশ নেওয়া মানুষদেরও ছিল: নাহিদ ইসলাম

আগস্ট ৭, ২০২৬

ছয় বছরের নতুন চুক্তিতে রিয়ালেই থাকছেন ভিনিসিয়াস

আগস্ট ৭, ২০২৬

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT