চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৮ জনের দলে ঠাঁই পাবেন তো সালমা-রুমানা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ণ ২৪, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

এপ্রিলে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলে রাখা হয়নি দুই অভিজ্ঞ অলরাউন্ডার সালমা খাতুন ও রুমানা আহমেদকে। নির্বাচক মঞ্জুরুল ইসলাম জানিয়েছিলেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ককে বিশ্রাম দেয়া হয়েছে। ভারতের বিপক্ষে আসন্ন হোম সিরিজের দলে তাদের ফেরানোর ব্যাপারে ইতিবাচক কোনো খবর পাওয়া যায়নি। 

নানা বিতর্কের পর মঞ্জুরুল ইসলামকে সরিয়ে নির্বাচকের দায়িত্ব দেয়া হয়েছে সাজ্জাদ আহমেদ শিপন ও সজল আহমেদ চৌধুরীকে। ভারত সিরিজের জন্য দল গড়ার কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। শনিবার মিরপুরের একাডেমি ভবনে কোচদের সঙ্গে কথাও বলেছেন দুজন।

জানা গেছে, মিরপুরে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের জন্য ১৮ সদস্যের প্রাথমিক দল রোববার ঘোষণা করা হবে। ১ জুলাই থেকে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। তার আগে ৯ ক্রিকেটারকে নিয়ে শনিবার মিরপুরের একাডেমি মাঠে শুরু হয়েছে তিন দিনের স্পিন ক্যাম্প। যেখানে সুযোগ মেলেনি সালমা-রুমানাদের।

নতুন স্পিন কোচ দিনুকা হেতিয়ারাচ্চির অধীনে কাজ করতে দেখা গেছে হংকংয়ে ইমার্জিং এশিয়া কাপ খেলে আসা নাহিদা আক্তার, সানজিদা মেঘলাদের।

১১ বছর পর মিরপুরে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে নিগার সুলতানা জ্যোতির দল। দ্বিপাক্ষিক সিরিজের জন্য ভারতীয় মেয়েরা সবশেষ বাংলাদেশ সফর করেছিল ২০১৪ সালে। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে হয়েছিল তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।

এবার যোগ হচ্ছে ওয়ানডেও। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। ৬ জুলাই বাংলাদেশে আসবে হারমানপ্রীত ও স্মৃতি মান্ধানাদের ভারত।

Reneta

৯, ১১ ও ১৩ জুলাই খেলবে টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো। এরপর ১৬, ১৯ ও ২২ জুলাই খেলবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। ঈদ-উল-আযহার পর ১ জুলাই মিরপুরে শুরু হবে জ্যোতি-জাহানারাদের ক্যাম্প।

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ানডে ও টি-টুয়েন্টিবাংলাদেশ নারী দলভারত সিরিজমিরপুরলিড স্পোর্টসসালমা-রুমানা
শেয়ারTweetPin

সর্বশেষ

পশ্চিমবঙ্গে নির্বাচন: বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত বন্ধের নির্দেশ

এপ্রিল ২৭, ২০২৬

সরাসরি চট্টগ্রাম: বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টি-টুয়েন্টি

এপ্রিল ২৭, ২০২৬

বায়ার্নের বিপক্ষে ‘সেমিফাইনাল’ শুরু হয়ে গেছে পিএসজির

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

এখন আমি কাকে নিয়ে থাকব: নিহত কাস্টমস কমকর্তার স্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬

কেন মেলানিয়াসহ মেঝেতে বসে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT