চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের নামে মামলার কথা শুনে যা বললেন বাফুফে সভাপতি সালাউদ্দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫০ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ফোন ডায়াল হল কিছুক্ষণ। রিসিভ করে নিজের নামে মামলার কথা শুনেই হেসে উঠলেন কাজী সালাউদ্দিন। বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে, আসামীতে নাম আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতিরও।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন ব্যান্ড শিল্পী আসিফ ইমাম।

সন্ধ্যায় মামলার বিষয়ে বাফুফে সভাপতির সঙ্গে কথা হয় চ্যানেল আই অনলাইনের। কাজী সালাউদ্দিন জানালেন, মামলার কথা শুনে তিনি নিজেই বোকা বনে গেছেন।

‘আপনার কী মনে হয়, আপনিই বলুন। যে মামলাটা দিছে, আপনি তো শুনছেনই, আপনাদেরই তো বলা উচিত, বোঝা উচিত। আমি কী বলবো, আমি তো বোকা বনে গেছি শুনে। আর যে তারিখের কথা বলছে, ওই তারিখে আমি দেশেই ছিলাম না। আজকে থেকে নয় বছর আগের কথা বলছে।’

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালত বাদীর জবানবন্দি গ্রহণের পর অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে মতিঝিল থানাকে নির্দেশ দেন। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ছাড়াও মামলাটিতে ৫০ জনকে আসামি করা হয়েছে।

যাদের মধ্যে রয়েছেন- শেখ সেলিম, শেখ হেলাল, কর্নেল (অব.) ফারুক খান, ফজলে নূর তাপস, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবের হোসেন চৌধুরী, মজিবুর রহমান নিক্সন চৌধুরী, সাঈদ খোকনসহ আরও অনেকে।

Reneta

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ‌২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তার গাড়িবহরে হামলা চালান। তখন খালেদা জিয়ার গাড়িবহরের ১২-১৪টি গাড়ি ভাঙচুর, ৪টি মোটরসাইকেলে আগুন এবং নেতাকর্মীদের মারধর করা হয়। এতে খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদাবাফুফেমামলালিড স্পোর্টসসালাউদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT